আগামী কয়েক মাসের মধ্যে পোকো ভারতের মার্কেটে তাদের এক্স সিরিজের অধীনে POCO X6 Neo ফোনটি লঞ্চ করতে পারে। জানিয়ে রাহি এর আগে এই ফোনটি ভারতের বিআইএস সাইটে দেখা গেছে। ফলে নিশ্চিতরূপে বলা যায় এই ফোনটি ভারতে পেশ করা হবেই। এবার এক টিপস্টার এই ফোনের লঞ্চ টাইমলাইন, স্পেসিফিকেশন এবং প্রাইস রেঞ্জ শেয়ার করেছেন। নিচে এই ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানানো হল।
POCO X6 Neo এর লঞ্চ টাইমলাইন এবং প্রাইস রেঞ্জ (লিক)
- সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টিপস্টার সঞ্জু চৌধুরী আপকামিং POCO X6 Neo ফোনের লঞ্চ টাইমলাইন শেয়ার করেছেন।
- নিচে শেয়ার করা পোস্ট অনুযায়ী এই ফোনটি আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে লঞ্চ করা হবে।
- এই ফোনটি 15,000 টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।
- এছাড়াও এই পোস্টে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে।
?Poco X6 Neo to launch soon in India (could be next month)??
Specs (rumored):-
-6.67'' 120Hz AMOLED Display
-Dimensity 6080 SoC
-5000mAh Battery with 33W Charging
-IP54 + 3.5mm jackThis could be a Under 15k or around 15k device.
What could be or should be the price of it… pic.twitter.com/Bg3TNue26g
— Sanju Choudhary (@saaaanjjjuuu) February 1, 2024
POCO X6 Neo এর স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: লিক অনুযায়ী এই আপকামিং ফোনে 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করবে বলে জানানো হয়েছে।
- প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট যোগ করা হতে পারে। এই চিপসেট গেমিং এবং অন্যান্য রেগুলার অপারেশন সহজে সামলাতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি থাকতে পারে।
- অন্যান্য: জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনে IP54 রেটিং যোগ করা হতে পারে। এছাড়াও এই ফোনে 3.5 এমএম অডিও জ্যাক থাকতে পারে।
POCO X6 Neo এর বিআইএস লিস্টিং
- POCO X6 Neo ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) সাইটে 2312FRAFDI মডেল নাম্বার সহ দেখা গেছে।
- এই মডেল নাম্বার অনেকটা সম্প্রতি চীনে লঞ্চ করা Redmi Note 13R Pro এর মডেল নাম্বার 2311FRAFDC এর মতো।
- এর থেকে মনে করা হচ্ছে নতুন Poco X6 Neo ফোনটি কোম্পানির ওপর সাব ব্র্যান্ডের Redmi Note 13R Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।
