Home খবর ভারতে লঞ্চ হল সস্তা 5G ফোন POCO X6 Neo, জেনে নিন স্পেসিফিকেশন

ভারতে লঞ্চ হল সস্তা 5G ফোন POCO X6 Neo, জেনে নিন স্পেসিফিকেশন

ভারতে 5জি টেকনোলজি সহ একটি নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে। টেক কোম্পানি পোকোর পক্ষ থেকে ভারতের বাজারে POCO X6 Neo নামের এই নতুন ফোন লঞ্চ করা হয়েছে। ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট, 24জিবি পর্যন্ত র‍্যাম, 256জিবি পর্যন্ত স্টোরেজ, 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ বিভিন্ন উল্লেখযোগ্য স্টোরেজ যোগ করা হয়েছে। কোম্পানি এই ফোনটি মাত্র 20,000 টাকার রেঞ্জে পেশ করেছে। নিচে লেটেস্ট POCO X6 Neo সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

POCO X6 Neo এর দাম এবং সেল

POCO X6 Neo এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: POCO X6 Neo 5G ফোনে 6.67 ইঞ্চির এফএসডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1000 নিট পীক ব্রাইটনেস, 93.3% স্ক্রিন টু বডি রেশিও, 100% DCI P3 কালার গামুট এবং 1920 pwm ডিমিং রয়েছে। সুরক্ষার জন্য এই ফোনে গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: POCO X6 Neo 5G ফোনে প্রসেসিঙের জন্য 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট দেওয়া হয়েছে।

স্টোরেজ: POCO X6 Neo ফোনটি বাজারে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনের বেস মডেলে 8GB র‍্যাম + 128GB স্টোরেজ এবং টপ মডেলে 12GB র‍্যাম + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও ফোনটির 8GB র‍্যাম মডেলে 8GB এবং 12GB র‍্যাম মডেলে 12GB এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্ট করে। ফলে এই ফোনে 24GB পর্যন্ত র‍্যাম উপভোগ করা যায়।

ক্যামেরা: POCO X6 Neo ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। এছাড়াও সেলফি, ভিডিও কলিং এবং রিল তৈরি করার জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO X6 Neo মোবাইলে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।

অন্যান্য: POCO X6 Neo ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধূলো থেকে বাঁচানোর জন্য আইপি54 রেটিং, ডুয়াল 5G, স্টেবল কানেক্টিভিটির জন্য 7 5G ব্যান্ড, ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এবং অন্যান্য অপশন যোগ করা হয়েছে।

অপারেটিং সিস্টেম: POCO X6 Neo স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 সহ লঞ্চ করা হয়েছে। এই মোবাইলে দুটি লেটেস্ট অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং 4 বছরের সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে।