পোকো বর্তমানে তাদের X6 সিরিজের নতুন ফোনে কাজ করছে। এই সিরিজের অধীনে খুব তাড়াতাড়ি POCO X6 5G এবং POCO X6 Pro 5G নামের দুটি ফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আগেই এই সিরিজের প্রো ফোনটি NBTC এবং BIS সাইটে দেখা গিয়েছে। এবার FCC সার্টিফিকেশন সাইটে এই ফোন গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড করা হয়েছে। এই ফোনের টপ মডেলে 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে জানা গেছে। এই লিস্টিং এবং ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
POCO X6 Pro 5G এর FCC লিস্টিং
- FCC সার্টিফিকেশন সাইটে POCO X6 Pro 5G ফোনটি 2311DRK48G মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এই নাম্বারের শেষ G অক্ষরের মানে ফোনটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে পেশ করা হতে পারে।
- এই সাইটে ফোনটি দুটি স্টোরেজ অপশনে দেখানো হয়েছে। এতে 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ থাকতে পারে।
- এই ফোনে 5জি এবং এনএফসি ফিচার থাকবে বলে জানা গেছে।
- এই ফোনটি হাইপার ওএস 1.0 তে কাজ করবে বলে ওয়েবসাইটে জানানো হয়েছে।
- ব্যাটারি চার্জ করার জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
POCO X6 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: POCO X6 Pro 5G ফোনে 6.67 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 1.5কে রেজোলিউশন এবং 1800 নিটস ব্রাইটনেস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
- প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8300 আলট্রা চিপসেট যোগ করা হতে পারে।
- স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য ফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ থাকবে বলে জানা গেছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং হাইপার ওএস 1.0 এ কাজ করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
