Home খবর লঞ্চ হতে চলেছে Poco X8 Pro সিরিজ, ভারতে লঞ্চের আগে টিজার জারি করল কোম্পানি

লঞ্চ হতে চলেছে Poco X8 Pro সিরিজ, ভারতে লঞ্চের আগে টিজার জারি করল কোম্পানি

Poco তাদের আপকামিং স্মার্টফোনের লঞ্চ টিজ করেছে। এই আপকামিং ফোনটি Poco X8 Pro সিরিজের অধীনে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনগুলি Poco X8 Pro এবং Poco X8 Pro Max নামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কোনো ফোনের নাম উল্লেখ না করেই পোস্ট করা হয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

কোম্পানি একে টিজার পোস্ট করে “Smart minds will wait for the smarter phone. They don’t rush. So shouldn’t you. #POCO” অর্থাৎ “বুদ্ধিমান লোকেরা স্মার্ট ফোনের জন্য অপেক্ষা করবেন। তাঁরা তাড়াহুড়ো করেন না। তাই আপনাদের‌ও করা উচিৎ নয়। #POCO” লেখা হয়েছে। এর সঙ্গে আরেকটি লাইন লেখা হয়েছে “People with high IQ will wait for what coming next” অর্থাৎ “হাই IQ সহ মানুষেরা যা আসছে সেটির জন্য অপেক্ষা করবেন।”। এতে ‘X’ টেক্সটিকে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে। এর ফলে মনে করা হচ্ছে কোম্পানি শীঘ্রই তাদের X-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত তাদের আপকামিং ফোনের নাম প্রকাশ করা হয়নি, তবে ব্র্যান্ডের তরফ থেকে Poco X8 Pro সিরিজের আভাস দেওয়া হচ্ছে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী মার্চ মাসের শুরুর দিকে ভারতের বাজারে এই স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এই সিরিজের অধীনে Poco X8 Pro এবং Poco X8 Pro Max নামের দুটি স্মার্টফোন পেশ করা হতে পারে।

লিক অনুযায়ী Poco X8 Pro Max ফোনে 6.83 ইঞ্চির 1.5K TCL M10 OLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট, 2000nits পীক ব্রাইটনেস ও 3840Hz PWM ডিমিং সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 9500s চিপসেট যোগ করা হতে পারে। এর সঙ্গে Immortalis-G925 MC12 GPU থাকতে পারে। এই ফোনে LPDDR5x Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হবে বলে জানা গেছে। এর ফলে হাই-এন্ড পারফরমেন্স এবং ফাস্ট ডেটা অ্যাক্সেস উপভোগ করা যাবে।

ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP Light Hunter 600 প্রাইমারি OIS সেন্সর ও 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 20MP OV20B যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্টেড 8,500mAh ব্যাটারি থাকতে পারে।

এছাড়াও এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, LHDC 5.0 অডিও, 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68/IP69/IP69K রেটিং, Wi-Fi 7 ও Bluetooth 5.4 দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। Poco X8 Pro Max ফোনের থিকনেস 8.15mm এবং ওজন 219 গ্ৰাম হতে পারে।

রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানির আপকামিং Poco X8 Pro ফোনটির একটি বিশেষ Iron Man থীম এডিশন লঞ্চ করা হতে পারে। সম্প্রতি অনলাইনে এই মডেলের একটি ছবিও লিক হয়েছে। এই ফোনে 6.59 ইঞ্চির 1.5K TCL M10 OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট ও 2000nits ব্রাইটনেস দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য এতে Dimensity 8500 Ultra চিপ এবং Mali-G720 MC8 GPU যোগ করা হতে পারে। এই ফোনেও LPDDR5x Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি থাকতে পারে।

এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP Sony IMX882 প্রাইমারি OIS সেন্সর ও 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 20MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনে 100W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এছাড়াও এই ফোনে মেটাল ফ্রেম, NFC, IR ব্লাস্টার, IP68/IP69/IP69K রেটিং, অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Wi-Fi 6 থাকবে বলে আশা করা হচ্ছে।

ভারতের বাজারে আপকামিং Poco X8 Pro সিরিজের ফোনগুলি মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনগুলি হাই ব্রাইটনেস OLED ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইন সহ সুন্দর অপশন হয়ে উঠতে পারে। যারা আগামী মাসে স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন।