শাওমির সাব ব্র্যান্ড পোকো গ্লোবাল মার্কেটে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ব্র্যান্ডের ‘এক্স’ সিরিজের অধীনে এই ফোনটি POCO X8s নামে পেশ করা হয়েছে। এই ফোনে 1.5K OLED ডিসপ্লে, 100W ফাস্ট চার্জিং, 6330mAh ব্যাটারি, 32MP ফ্রন্ট ক্যামেরা, 12GB RAM এবং Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
POCO X8s 5G ফোনের স্পেসিফিকেশন
POCO X8s 5G ফোনে 6.35 ইঞ্চির কম্প্যাক্ট ডিসপ্লে দেওয়া হয়েছে। ফ্ল্যাট পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 1.5K রেজোলিউশন দিতে সক্ষম। এই ডিসপ্লে LTPO OLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোন আনলক ও সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
এই ফোনটি Android 16 বেস্ড HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য POCO X8s 5G ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.84GHz থেকে 2.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনে LPDDR5X RAM টেকনোলজি দেওয়া হয়েছে।
POCO X8s 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনের বড় ব্যাটারি ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাকআপের জন্য POCO X8s 5G ফোনে 6330mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনটি 22.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
POCO X8s 5G ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 7, Bluetooth 5.4 ও NFC সহ infrared সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনটির স্ক্রিনে মাত্র 1.18mm ন্যারো বেজল রয়েছে। এর ফলে এই ফোনে ফুল ভিউ এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে।
POCO X8s 5G ফোনের দাম
ভিয়েতনামে POCO X8s 5G ফোনের প্রিঅর্ডার শুরু করে দেওয়া হয়েছে। এই ফোনটি গ্লোবাল মার্কেটে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM ও 256GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে VND 11,500,000 অর্থাৎ প্রায় 42 হাজার টাকা। একইভাবে এই ফোনের 12GB RAM + 512GB Storage সহ টপ মডেল VND 14,000,000 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 51 টাকার কাছাকাছি দামে পেশ করা হয়েছে। এই ফোনটি White, Black এবং Blue কালার অপশনে সেল করা হবে।
