Home খবর 15 হাজার টাকা কমে গেল এই ফোল্ডেবল ফোনের দাম, কেড়ে নিয়েছে সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোনের স্থান

15 হাজার টাকা কমে গেল এই ফোল্ডেবল ফোনের দাম, কেড়ে নিয়েছে সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোনের স্থান

এই বছরে বাজারে অনেকগুলি ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হয়েছে। বিভিন্ন বর্ণাদের পক্ষ থেকে এই ধরনের ফোন লঞ্চ রা হয়েছে এবং সেগুলির মধ্যে কিছু ফোন যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করেছে। গত জুলাই মাসে ভারতে Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই দুটি ফোনের দাম কমানো হয়েছে। এই দুটি ফোনের নতুন দাম, সম্পর্কে নিচে জানানো হল।

Motorola Razr 40 Series এর দাম

Motorola Razr 40 এর দাম

ভারতে Motorola Razr 40 ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি এই ফোনের দাম 10,000 টাকা কমিয়ে দিয়েছে ফলে ফোনটির দাম বর্তমানে 49,999 টাকা হয়ে গেছে। এছাড়াও স্পেশাল সেলে কোম্পানি 5,000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছে। ফলে Motorola Razr 40 ফোনটি মাত্র 44,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

Motorola Razr 40 Ultra এর দাম

কোম্পানি তাদের Motorola Razr 40 Ultra ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেল 89,999 টাকা দামে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনটির দাম 10,000 টাকা কমিয়ে এবং 7,000 টাকা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে। ফলে ফোনটির দাম মাত্র 72,999 টাকা হয়ে গেছে।

মোটোরোলা ওয়েবসাইট / আমাজন

Motorola Razr 40 ফোনের স্পেসিফিকেশন

Motorola Razr 40 Ultra ফোনের স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন