Home খবর লঞ্চ প্রাইসের চেয়ে 4000 টাকা সস্তা হয়ে গেল এই OPPO স্মার্টফোন, 8GB+128GB মডেলের দামে পাওয়া যাবে 12GB+256GB ভেরিয়েন্ট

লঞ্চ প্রাইসের চেয়ে 4000 টাকা সস্তা হয়ে গেল এই OPPO স্মার্টফোন, 8GB+128GB মডেলের দামে পাওয়া যাবে 12GB+256GB ভেরিয়েন্ট

ওপ্পো তাদের ফ্যানদের জন্য দারুণ অফার জারি করেছে। কোম্পানি মার্চ মাসে তাদের OPPO F29 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল, 5 মাস পর এবার স্মার্টফোনটিতে 4,000 টাকা পর্যন্ত দাম কমিয়ে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে পার্মানেন্ট স্মার্টফোনটির সমস্ত ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে। আগের এই ভেরিয়েন্টগুলির দাম 2,000 টাকা কমানো হয়েছিল, এবার আবারও 2,000 টাকা প্রাইস ড্রপ করা হয়েছে।

OPPO F29 Pro লঞ্চ প্রাইস আগের দাম প্রাইস ড্রপ নতুন দাম
8GB RAM + 128GB Storage ₹27,999 ₹25,999 ₹2,000 ₹23,999
8GB RAM + 256GB Storage ₹29,999 ₹27,999 ₹2,000 ₹25,999
12GB RAM + 256GB Storage ₹31,999 ₹29,999 ₹2,000 ₹27,999

 

OPPO F29 Pro স্মার্টফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে এই ভেরিয়েন্টি 23,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে 8GB RAM+256GB স্টোরেজ অপশনের দাম কমিয়ে 25,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে বর্তমানে টপ মডেল 12GB RAM + 256GB স্টোরেজ অপশন মাত্র 27,999 টাকা দামে সেল করা হচ্ছে। সবচেয়ে বড় কথা বর্তমানে ইউজাররা 8GB RAM ভেরিয়েন্টের দামে 12GB RAM + 256GB স্টোরেজ অপশন পেয়ে যাবেন।

যারা ভাবছেন OPPO F29 Pro স্মার্টফোনটি কেনা উচিৎ কি না, তাদের জানিয়ে রাখি স্মার্টফোনটিতে 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক Dimensity 7300 Energy প্রসেসর রয়েছে। আমাদের টেস্টে এই স্মার্টফোনটি AnTuTu score 6,33,480 পেয়েছে। পারফরমেন্সের দিক থেকে স্মার্টফোনটিকে খুব ভালো বলা যায় না।

বর্তমানে যখন OPPO F29 Pro স্মার্টফোনটির দাম 25 হাজার টাকার চেয়েও কম হয়ে গেছে, এই রেঞ্জে লেটেস্ট Realme P4 Pro স্মার্টফোনটির পাশাপাশি OnePlus Nord CE 5 এবং Infinix GT 30 Pro কোনগুলি এই ওপ্পো স্মার্টফোনটির চেয়ে ভালো পারফরমেন্স দিতে সক্ষম। realme P4 Pro স্মার্টফোনটিতে Snapdragon 7 Gen 4, OnePlus Nord CE5 স্মার্টফোনটিতে Dimensity 8350 Apex এবং Infinix GT 30 Pro স্মার্টফোনটিতে Dimensity 8350 Ultimate প্রসেসর রয়েছে।

OPPO F29 Pro স্মার্টফোনটিতে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে সহ দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল স্টাইলে কোয়াড কার্ভ স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট সহ 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 394 PPI এবং 1200 nits ব্রাইটনেস সাপোর্ট করে। OPPO F29 5G এবং OPPO F29 Pro ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই স্মার্টফোনের স্ক্রিন স্টাইল আকর্ষণীয় হলেও এখানে ব্রাইটনেস লেভেল নিরাশ করতে পারে।

ফটোগ্রাফির জন্য OPPO F29 Pro স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনটিতে এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি OV50D40 OIS সেন্সর এবং 2 মেগাপিক্সেল মোনোক্রোম ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য F29 Pro 5G স্মার্টফোনে এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত 16 মেগাপিক্সেল Sony IMX480 সেন্সর যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে ভালো ক্যামেরা সেটআপ রয়েছে, তবে আলাদা আলদা ফিল্টার এবং মোড সহ দারুণ ফটোগ্রাফি উপভোগ করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO F29 Pro স্মার্টফোনটিতে 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভ্যানিলা মডেলে 4 বছর পর্যন্ত এবং প্রো মডেলে 5 বছর পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। আমাদের টেস্টে স্মার্টফোনটি PCmark Battery বেঞ্চমার্ক রেজাল্ট 11 ঘন্টা, 44 মিনিট পেয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য প্রো মডেলে 80W SUPERVOOC চার্জিং ফিচার সাপোর্ট করে। টেস্ট চলাকালীন স্মার্টফোনটি 20% থেকে 100% চার্জ হতে 61 মিনিটের কিছুটা বেশি সময় লেগেছে। আজকের দিনে দাঁড়িয়ে 15 হাজার টাকা বাজেট রেঞ্জে 6,000mAh ব্যাটারি পাওয়া যায়।

সবদিক বিচার করে বলা যায়, OPPO F29 Pro ফোনটি বেস্ট না হলেও খুব খারাপ নয়। ওপ্পো ফ্যানরা এই ফোনটি কিনতেই পারেন। যারা 27 হাজার টাকা রেঞ্জে স্মার্টফোন চাইছেন, তাদের জন্য কোম্পানির নতুন OPPO K13 Turbo স্মার্টফোনটিও একটি দারুণ অপশন, এই স্মার্টফোনটিতে প্রো মডেলের তুলনায় ভালো পারফরমেন্স পাওয়া যাবে। স্মার্টফোনটিতে Dimensity 8450 প্রসেসর সহ বড় 7,000mAh ব্যাটারি রয়েছে। আগেই আমরা 25 হাজার টাকা রেঞ্জে বেস্ট অপশন জানিয়ে দিয়েছি।