Highlights
- আগামী 10 মে চীনে লঞ্চ হবে Realme 11 Pro+ 5G স্মার্টফোন।
- রিয়েলমির এই ফোনটি নতুন ডিজাইন এবং MediaTek Dimensity 7050 প্রসেসরের সঙ্গে আসতে চলেছে।
- এই ফোনটি 200MP ক্যামেরা এবং 120Hz রিফ্রেশরেটযুক্ত কার্ভড AMOLED ডিসপ্লেসহ লঞ্চ হবে।
রিয়েলমি আগামী 10 মে চীনে তাদের প্রিমিয়াম স্মার্টফোন Realme 11 Pro+ 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানি তাদের এই আপকামিং স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার প্রতিনিয়ত টিজ করছে। রিয়েলমির এই ফোনটি নতুন ডিজাইন এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হতে চলেছে। কোম্পানি এই ফোনটিকে 120Hz কার্ভড এমোলেড এবং পাঞ্চ-হোল কাটআউটসহ পেশ করতে পারে। এবার রিয়েলমির এই ফোনটি গীকবেঞ্চ লিস্টিঙে স্পট করা হয়েছে। এই আর্টিকেলে এখনও পর্যন্ত পাওয়া Realme 11 Pro+ 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য জানানো হল। আরও পড়ুন: চীনে লঞ্চ হল অসাধারণ স্মার্টফোন Redmi Note 12R Pro, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
Realme 11 Pro+ 5G-এর গীকবেঞ্চ লিস্টিং
- Realme 11 Pro+ 5G স্মার্টফোনের মডেল নাম্বার MT6877V/TTZA এবং এই ফোনটি MediaTek Dimensity প্রসেসরের সঙ্গে লঞ্চ হতে চলেছে। এই প্রসেসরটি আসলে মিডিয়াটেকের Dimensity 1080 SoC, কোম্পানি এটিকে Dimensity 7050 SoC-এর সঙ্গে রিব্র্যান্ড করেছে।
- গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী নতুন চিপসেটে 2.6GHz-এ ক্লক করা দুটি Arm Cortex-A78 পারফরম্যান্স কোর দেওয়া হয়েছে। এর সঙ্গে 2.0GHz-এ ক্লক স্পীডযুক্ত ছয়টি এফিসিয়েন্সি কোর দেওয়া হয়েছে। এই ফোনটি Mali-G68 MC4 GPU-সহ পেশ করা হতে পারে।
- কোম্পানির আপকামিং 11 Pro+ 5G স্মার্টফোনটি গীকবেঞ্চের সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেস্টে যথাক্রমে 838 এবং 2302 স্কোর পেয়েছে।
Realme 11 Pro+ 5G স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে : এই ফোনটি 6.7-ইঞ্চির কার্ভড এমোলেড ডিসপ্লে প্যানেলসহ পেশ করা হতে পারে। এর সঙ্গে ফোনটির ডিসপ্লে 120Hz রিফ্রেশরেটযুক্ত Full HD+ রেজলিউশন সাপোর্ট করবে বলে জানা গেছে।
প্রসেসর : কোম্পানির এই স্মার্টফোনটিতে মিডিয়াটেকের Dimensity 7050 প্রসেসর থাকতে পারে। আরও পড়ুন: Amazon-এ শীঘ্রই শুরু হবে সেল, OnePlus 11, Samsung Galaxy S20 FE 5G, iQOO Neo 6 5G সহ একাধিক ফোনে পাবেন 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট
র্যাম এবং স্টোরেজ : লিক রিপোর্ট অনুযায়ী রিয়েলমির এই ফোনটি 12GB পর্যন্ত র্যাম এবং 256GB স্টোরেজসহ পেশ করা হতে পারে। এই ফোনটি একাধিক ভেরিয়েন্টে সেল করা হবে বলে ধারণা করা হচ্ছে।
অপারেটিং সিস্টেম : আপকামিং রিয়েলমি 11 প্রো প্লাস স্মার্টফোনটি লেটেস্ট Android 13 অপারেটিং সিস্টেম এবং কোম্পানির অপারেটিং সিস্টেম Realme UI 4.0-এ রান করতে পারে। আরও পড়ুন: মাত্র 6,499 টাকায় স্মার্ট টিভি আনছে এই কোম্পানি! 1 মে ভারতে লঞ্চ হবে ফোনের থেকেও লো বাজেট এই টিভি
ক্যামেরা : এই স্মার্টফোনটি ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করতে পারে। এই ফোনে 200MP-এর প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এর সঙ্গে ফোনটি 8MP-এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP এর ম্যাক্রো লেন্স সাপোর্ট করতে পারে। এই ফোনে 16MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
ব্যাটারি : রিয়েলমি এই ফোনটিতে 5,000mAh-এর ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং ফিচার যোগ করবে বলে জানা গেছে। আরও পড়ুন: লিক হল JioCinema সাবস্ক্রিপশন প্ল্যানের ডিটেইলস, প্রারম্ভিক দাম মাত্র 2 টাকা
কালার অপশন : কোম্পানির এই ফোনটি মার্কেটে সানরাইজ সিটি, বেশ ভেগান, লেদার ব্ল্যাক, গোল্ড এবং সিল্ভার সেটিং কালার অপশনে সেল করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
