Home খবর 32MP সেলফি ক্যামেরা, 5200mAh ব্যাটারি এবং 8GB RAM সহ ভারতে লঞ্চ হল realme 14 Pro Lite, জেনে নিন বিস্তারিত

32MP সেলফি ক্যামেরা, 5200mAh ব্যাটারি এবং 8GB RAM সহ ভারতে লঞ্চ হল realme 14 Pro Lite, জেনে নিন বিস্তারিত

গত মাসে আমরা এক্সক্লুসিভলি জানিয়েছিলাম রিয়েলমি ভারতে তাদের নাম্বার সিরিজের অধীনে নতুন একটি স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। এই ফোনটি Realme 14 Pro Lite 5G নামে লঞ্চ করা হবে। আমাদের পোস্টের মাধ্যমে ফোনের দামও জানিয়ে দিয়েছিলাম। আজ কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনটি বাজারে লঞ্চ করা হয়েছে। আমাদের পোস্টের মাধ্যমে জানানো দামে Realme 14 Pro Lite 5G ফোনটি পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 14 Pro Lite 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

realme 14 Pro Lite 5G এর দাম

realme 14 Pro Lite 5G ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই দুটি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 21,999 টাকা এবং 23,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির ওয়েবসাইট এবং অফলাইন রিটেইলস স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে। এই ফোনটি Glass Gold এবং Glass Purple কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

realme 14 Pro Lite 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Realme 14 Pro Lite 5G ফোনটিতে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল সহ এমোলেড প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে অপ্টিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: realme 14 Pro Lite 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং realme UI. 5 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7এস জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনে Adreno 710 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ: ভারতীয় বাজারে realme 14 Pro Lite 5G ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 8GB ডায়নেমিক RAM ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme 14 Pro Lite 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.88 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony LYT600 OIS প্রাইমারি সেন্সর এবং 112° FOV সহ 8 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 8GB RAM সহ 5G ফোনটিতে 45 ওয়াট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,200এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।