Home খবর লঞ্চের আগেই গীকবেঞ্চে দেখা গেল Realme 16 Pro+, 12GB RAM এবং Android 16 সহ হতে পারে লঞ্চ

লঞ্চের আগেই গীকবেঞ্চে দেখা গেল Realme 16 Pro+, 12GB RAM এবং Android 16 সহ হতে পারে লঞ্চ

Realme তাদের আপকামিং মিড প্রিমিয়াম রেঞ্জে Realme 16 সিরিজের স্মার্টফোনগুলি 2026 সালের জানুয়ারি মাসে লঞ্চ করতে পারে। ক্রমাগত কোম্পানি পক্ষ থেকে এই সিরিজের ডিটেইলস শেয়ার করা হচ্ছে। এবার বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Realme 16 Pro+ ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, RAM এবং সফটওয়্যার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 16 Pro+ ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

রিপোর্ট অনুযায়ী গীকবেঞ্চ সাইটে RMX5131 মডেল নাম্বার সহ Realme 16 Pro+ ফোনটি লিস্টেড হয়েছে। অন্যদিকে কোম্পানি আগেই অফিসিয়ালি জানিয়েছে 16 Pro+ ফোনটিতে Snapdragon প্রসেসর দেওয়া হবে। এই প্রসেসর Snapdragon 7 Gen 4 চিপসেটের চেয়েও বেশি শক্তিশালী হবে। তবে Geekbench লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা ডিটেইলস, কিছুটা অন্যরকম মনে হচ্ছে।

Geekbench ডেটা অনুযায়ী Realme 16 Pro+ ফোনে Qualcomm এর অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। এতে 2.80GHz ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর, 1.84GHz ক্লক স্পীডযুক্ত তিনটি কোর এবং 2.80GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর থাকতে পারে।

গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 722 GPU দেওয়া হতে পারে। বিশেষত্ব হল এই সম্পূর্ণ CPU ও GPU কনফিগারেশনটি Snapdragon 7 Gen 4 প্রসরের স্পেসিফিকেশনের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। তাই Realme 16 Pro+ ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসরের কোনো টিউন করা বা রি-ব্র্যান্ডেড ভার্সন দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

Geekbench লিস্টিং অনুযায়ী ফোনটিতে প্রায় 12GB RAM থাকতে পারে। এটি Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। অন্যদিকে Realme আগেই জানিয়েছে Realme 16 Pro+ ফোনটিতে লেটেস্ট Realme UI 7 দেওয়া হবে। সফটওয়্যার সাপোর্ট হিসাবে কোম্পানির পক্ষ থেকে Pro সিরিজের ফোনগুলিতে তিন বছরের Android OS আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Realme তাদের 16 Pro সিরিজ এবং জনপ্রিয় জাপানি ডিজাইনার Naoto Fukasawa এর সঙ্গে পার্টনারশিপের টিজার জারি করেছে। আকর্ষণীয় ডিজাইন ও প্রিমিয়াম ফিনিশিং এর পাশাপাশি ফোনটি Master Gold, Master Grey, Camellia Pink এবং Orchid Purple প্রিমিয়াম কালার অপশনে লঞ্চ করা হবে।

যারা ভালো পারফরমেন্স, আকর্ষণীয় ডিজাইন, লেটেস্ট Android ভার্সন এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Realme 16 Pro+ ফোনটি ভালো অপশন হতে পারে। এই ফোনটি Redmi Note 15 Pro+, OnePlus Nord 5 এবং Samsung Galaxy A56 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

কোম্পানি উপরোক্ত ফিচার সহ Realme 16 Pro+ ফোনটি লঞ্চ করলে, এটি 2026 সালের মিড-প্রিমিয়াম সেগমেন্টের দারুণ অপশন হয়ে উঠতে পারে। এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।