Realme তাদের 16-সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। আগেই কোম্পানি এই সিরিজের অধীনে Realme 16, 16 Pro এবং 16 Pro+ স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল। এবার কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের নতুন Realme 16T 5G ফোনটি লঞ্চ করতে পারে। ইতিমধ্যেই এই ফোনের বেশ কিছু লিক প্রকাশ্যে এসেছিল, এবার NBTC ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছে। তাই ফোনটির লঞ্চের সম্ভাবনা আরও বেড়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 16T 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে Realme 16T 5G ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে ফোনটি RMX5268 মডেল নাম্বার সহ দেখা গেছে। আগে থেকেই ফোনটির সম্পর্কে কানাঘুষো শোনা যাচ্ছে। তাই কিছু দিনের মধ্যেই কোম্পানি ফোনটি অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করতে পারে। এর আগে ভারতের BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছিল। ফলে ফোনটি ভারতের বাজারেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
প্রথমে টিপস্টার Abhishek Yadav আপকামিং Realme 16T 5G ফোনটির সম্পর্কে জানিয়েছিল। তিনি একইসঙ্গে ফোনের মডেল নাম্বার এবং প্রাথমিক ডিটেইলস শেয়ার করেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী Realme 16T ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এতে 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশন থাকতে পারে। এছাড়া ফোনটি Starlight Red, Starlight Black এবং Aurora Green কালার অপশনে সেল করা হতে পারে।
এখনও পর্যন্ত Realme 16T 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে সার্টিফিকেশন এবং লিক রিপোর্ট অনুযায়ী ফোনটি মিড-রেঞ্জে লঞ্চ করা হতে পারে। গত বছর কোম্পানি Realme 15T ফোনটি Realme 15 ফোনের লোয়ার ভার্সন হিসাবে লঞ্চ করেছিল। তাই আসন্ন 16T ফোনটিও সিরিজের অন্যান্য মডেলের তুলনায় কিছুটা কম দামে পেশ করা হতে পারে।
ভারতে Realme 16 ফোনটির প্রাথমিক দাম 31,999 টাকা রয়েছে, তাই আপকামিং Realme 16T ফোনটির দাম 30,000 টাকার চেয়ে কম রাখা হতে পারে। এই প্রাইস সেগমেন্টে ফোনটি দারুণ অপশন হতে পারে। যারা বাজেট সেগমেন্টে ভালো পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী চাইনিজ টেক কোম্পানি Realme একটি নতুন Realme P4R ফোনে কাজ করছে। এই ফোনটির মডেল নাম্বার RMX5266 হবে বলে জানানো হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনটির মডেল নাম্বার অনেকটা Realme 16T ফোনটির মতো, তাই এই ফোনদুটির কিছু ফিচার এক রকম হবে বলে মনে করা হচ্ছে।
Realme 16T 5G ফোনটির কোম্পানির 16-সিরিজের একটি সস্তা মডেল হিসাবে লঞ্চ করা হতে পারে। কিছু দিনের মধ্যেই যারা নতুন রিয়েলমি স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা কিছু দিন অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
