Realme তাদের আপকামিং Realme 16T ফোনের লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করেছে। কোম্পানির ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া সাইট এক্সের মাধ্যমে জানিয়েছে আগামী 22 মে দুপুর 12 টা সময়ে ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হবে। এবার লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী কোম্পানির আপকামিং ফোনের ব্যাটারি এবং ডিজাইনের ক্ষেত্রে দারুন এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেওনে নেওয়া যাক Realme 16T ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Realme 16T ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 8000mAh “Titan Battery” হবে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় তিন দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে ইউজাররা 14.3 ঘন্টা গেমিং, 34 ঘন্টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া এবং প্রায় 21.9 ঘন্টা পর্যন্ত নেভিগেশন উপভোগ করতে পারবেন। এছাড়া ফোনের রিভার্স চার্জিং ফিচার দেওয়া হবে, এর সাহায্যে অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে।
The portraits get all the attention.
The 8000mAh keeps you there longer.
All-star power. Superstar portraits.#realme16T launching on 22nd May, 12PM.Know more:https://t.co/AQY8h05MY3https://t.co/Eqb57x9Puw pic.twitter.com/ccbAYyCPDh
— realme (@realmeIndia) May 12, 2026
রিয়েলমির বক্তব্য অনুযায়ী 7 বছর পর্যন্ত ব্যাটারি হেলথ বজায় থাকবে।অন্যদিকে চার্জ করার জন্য ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। ফলে অনেক কম সময়ের মধ্যেই ফোনটি চার্জ হয়ে যাবে।
Realme 16T ফোনের লুক অনেকটাই Realme 16 pro সিরিজের অন্যান্য ফোনের মতো দেখাচ্ছে। তবে এতে আলাদা রিং LED লাইট দেওয়া হয়েছে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনের থিকনেস মাত্র 8.8mm রয়েছে। কোম্পানি জানিয়েছে ফোনটিতে স্লিম এবং হালকা ডিজাইনের পাশাপাশি প্রিমিয়াম ফিল পাওয়া যাবে।
Realme 16T ফোনের ব্যাক প্যানেলে ইউনিক ডিজাইন দেওয়া হবে। তবে ক্যামেরা মডিউল এবং সাইড ফ্রেমে মেটেলিক ফিনিশ যোগ করা হবে। Realme 16T ফোনটি Starlight Red, Starlight Black এবং Aurora Green কালার অপশনে লঞ্চ করা হবে।
আপকামিং ফোনের ক্যামেরা ডিটেইলস সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী এই ক্যামেরার সাহায্যে সুপার ফাস্ট পোট্রেট ফটো তোলা যাবে অর্থাৎ ইউজাররা অসাধারণ ক্যামেরা উপভোগ করতে পারবেন।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে আগের প্রকাশ্যে আসা লিক এবং সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে জানা গিয়েছিল ফোনে MediaTek Dimensity সিরিজের চিপসেট দেওয়া হতে পারে। এটি MediaTek Dimensity 6360 প্রসেসর হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই ফোনে 6.8-ইঞ্চির ফ্ল্যাট প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী ফোনটিতে 8GB RAM অপশন দেওয়া হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 6GB + 128GB, 8GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
ভারতের বাজারে Realme 16T ফোনটি iQOO, Xiaomi এবং OnePlus এর মতো ব্র্যান্ডের মিড রেঞ্জ ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে লঞ্চের পরই আমরা এই বিষয়ে সঠিক ধারনা দিতে পারব। বড় ব্যাটারি, স্লিম ডিজাইন এবং দীর্ঘমেয়াদী ব্যাকআপের জন্য ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হতে পারে। মিড-বাজেট রেঞ্জে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আগামী 22 মে লঞ্চের দিন আমরা ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
