রিয়েলমি আজ টেক মঞ্চে তাদের হাইএন্ড ডিভাইস Realme X3 SuperZoom লঞ্চ করেছে। আপাতত কোম্পানি তাদের এই ফোনটি ইউরোপীয় মার্কেটে লঞ্চ করেছে যা আগামী দিনে বিশ্বের অন্যান্য বাজারে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে Realme X3 SuperZoom এর সঙ্গে সঙ্গে একটি নতুন মিড বাজেট স্মার্টফোনও লঞ্চ করেছে। কোম্পানি Realme 6s নামে এই ফোনটি পেশ করেছে যা কম দামে অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত।
Realme 6s
কোম্পানির পক্ষ থেকে Realme 6s ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা বেজল লেস স্ক্রিনের ওপরের ডানদিকে অবস্থিত। কোম্পানি তাদের এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনে সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি স্ক্রিন দিয়েছে। এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত এবং স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে।
Realme 6s ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে রিয়েলমি ইউআইতে কাজ করে। এছাড়া এই ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি90টি চিপসেটে রান করে। এই ফোনে হাইপারবুস্ট টেকনিক যোগ করা হয়েছে যার ফলে গেমিং এক্সপেরিয়েন্স স্মুথ হয়।
ফোটোগ্ৰাফির জন্য Realme 6s এ কোয়াড রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। এছাড়া এতে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের মোনো সেন্সর এবং 2 মেগাপিক্সেলেরই ম্যাক্রো সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Realme 6s এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Realme 6s একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 3.5 অডিও জ্যাকসহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারযুক্ত। সিকিউরিটির জন্য ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে এতে ফেস আনলক ফিচারও যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Realme 6s এ 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,300 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
ইউরোপীয় বাজারে Realme 6s 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম 199 ইউরো অর্থাৎ প্রায় 16,000 টাকা রাখা হয়েছে। ইউরোপে ফোনে Lunar White এবং Eclipse Black কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
