রিয়েলমি সম্পর্কে বেশ কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি অত্যন্ত সস্তা 5জি স্মার্টফোন Realme 7 5G লঞ্চ করতে চলেছে এবং একটি লিকের মাধ্যমে এর দাম সম্পর্কেও জানা গিয়েছিল। এবার স্বয়ং কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনটি আগামী 19 নভেম্বর ইউকের মার্কেটে পেশ করা হবে। এই ফোনটি রিয়েলমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Realme 7 এ পেশ করা হবে। Realme 7 5G ফোনটি 5জি ভেরিয়েন্টে সেল করা হবে।
ইউকেতে Realme 7 5G ফোনটি আগামী 19 নভেম্বর 10 AM GMT এর সময় অর্থাৎ ভারতীয় সময় দুপুর 3:30টের সময় পেশ করা হবে। এই দিন “real deal 5G event” এর আয়োজন করা হবে এবং একই সঙ্গে ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ইভেন্ট লাইভ স্ট্রীমিং করবে। মনে করা হচ্ছে Realme 7 5G ফোনটির স্পেসিফিকেশন ও ডিজাইন এই বছর আগস্ট মাসে চীনে লঞ্চ করা Realme V5 এর মতো হবে। আবার কিছু দিন আগে NBTC সার্টিফিকেশন সাইটে Realme 7 5G ফোনটি RMX2111 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে।
সম্ভাব্য দাম
রিয়েলমির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি Realme 7 5G ফোনটি সম্পর্কে কিছুই জানায়নি। কিন্তু কয়েক দিন আগে টিপস্টার অভিষেক যাদব জানিয়েছিলেন এই ফোনটি 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 1,499 ইউয়ান অর্থাৎ প্রায় 17,000 টাকা দামে লঞ্চ করা হবে। একইভাবে ফোনটির 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,899 ইউয়ান অর্থাৎ প্রায় 21,400 টাকা রাখা হবে।
স্পেসিফিকেশন
জানা গেছে Realme 7 5G তে 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্টেড 6.5 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 720 SoC তে রান করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ফাস্ট চার্জিংযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
