Home খবর লিক হলো Realme 9 Pro এবং Realme 9 Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন এই স্মার্টফোন দুটির সম্ভাব‍্য ফিচার

লিক হলো Realme 9 Pro এবং Realme 9 Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন এই স্মার্টফোন দুটির সম্ভাব‍্য ফিচার

Realme আগামী 16 ফেব্রুয়ারি ভারত এবং ইন্দোনেশিয়ায় Realme 9 Pro সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। Realme 9 Pro সিরিজের লঞ্চ টিজ করেছে কোম্পানি। আসন্ন Realme 9 Pro সিরিজের মাইক্রোসাইটটি Realme Indonesia-এর অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ করে দিয়েছে। Realme-এর আসন্ন Realme 9 Pro এবং Realme 9 Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন এই মাইক্রোসাইট থেকেই জানা গেছে। কোম্পানি মাইক্রোসাইটটিকে ভারতেও লাইভ করেছে কিন্তু এখানে খুব বেশি তথ্য পাওয়া যাইনি। এখানে আপনাকে Realme 9 Pro এবং Realme 9 Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে।

Realme 9 Pro+ স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন

Realme 9 Pro+ স্মার্টফোনে সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হবে এবং এই ডিসপ্লে‌টি রিফ্রেশ রেট 90Hz সাপোর্ট করে। এই স্মার্টফোনে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। এর সাথেই হৃদস্পন্দন ট্র্যাক করতে ফিঙ্গার স্ক্যানারও ব্যবহার করা যাবে। রিয়েলমির এই স্মার্টফোনে Dimensity 920 চিপসেট দেওয়া যেতে পারে। এর সাথে, Realme নিশ্চিত করেছে যে ফোনে ভ্যাপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম‌ও দেওয়া যেতে পারে।

বর্তমানে, কোম্পানি ব্যাটারির আকার সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেনি। যাইহোক, মাইক্রোসাইট থেকে জানা গেছে যে Realme 9 Pro+ স্মার্টফোনটি 60W SuperDart ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে। ফোটোগ্রাফির জন্য, ফোনে OIS-যুক্ত 50-মেগাপিক্সেলের Sony IMX766 ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। এর সাথেই ফোনে কানেক্টিভিটির জন্য NFC দেওয়া থাকতে পারে। এর সাথে এই ফোনে একটি কালার চেঞ্জ ব্যাক প্যানেল দেওয়া যেতে পারে।

Realme 9 Pro স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই স্মার্টফোনটি LCD প্যানেল সাপোর্ট করতে পারে। রিয়েলমির এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দেওয়া যেতে পারে। Realme 9 Pro স্মার্টফোনে 64-মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। রিয়েলমির এই ফোনটিকে 5,000mAh ব্যাটারি এবং 33W ডার্ট চার্জিং সহ পেশ করা যেতে পারে। Realme 9 Pro+ মডেলের মতো, Realme 9 Pro স্মার্টফোনটিকে NFC এবং রঙ পরিবর্তনকারী ডিজাইনের সাথে পেশ করা যেতে পারে। Realme-এর এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া যেতে পারে।

লিক রিপোর্টে জানা গেছে, যে এই দুটি Realme স্মার্টফোনেই একটি 16-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে। এই Realme স্মার্টফোনের পিছনের ক্যামেরা সেটআপের অন্য দুটি ক্যামেরা সেন্সর সম্পর্কে কথা বলা হলে, এটি 8-মেগাপিক্সেল এবং 2-মেগাপিক্সেলের হতে পারে। এর সাথেই, লিক রিপোর্টে দাবি করা হয়েছে যে রিয়েলমির দুটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড 12 ওএস-এর উপর ভিত্তি করে Realme UI 3.0 তে চলতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন