Home খবর ভারতে MediaTek Dimensity 920 5G চিপসেটসহ লঞ্চ হবে Realme 9 Pro+ স্মার্টফোন, জানিয়ে দিল কোম্পানি

ভারতে MediaTek Dimensity 920 5G চিপসেটসহ লঞ্চ হবে Realme 9 Pro+ স্মার্টফোন, জানিয়ে দিল কোম্পানি

ভারতের মার্কেটে Realme 9 Pro+ ফোনটি MediaTek Dimensity 920 5G চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে আজ অর্থাৎ বৃহস্পতিবার একটি পোস্ট শেয়ার করে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। এই আপকামিং ফোনটি প্রথম Dimensity 920 5G SoC চিপসেটযুক্ত স্মার্টফোন হতে চলেছে। এর পাশাপাশি এই প্রথম Realme ভারতে তাদের কোনো নাম্বার সিরিজের Pro+ মডেল পেশ করবে। এর আগেও Realme 9 Pro ও Realme 9 Pro+ ফোনের স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। তবে এখন মনে করা হচ্ছে কোম্পানি আগামী কয়েক দিনের মধ্যেই এই ফোনের স্পেসিফিকেশন শেয়ার করবে। ভারতে Realme 9 Pro সিরিজের ফোন 15,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে।

Realme একটি বক্তব্যে জানিয়েছে আপকামিং Realme 9 Pro+ ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। এই ফোনে MediaTek Dimensity 920 5G চিপসেট যোগ করা হবে। কোম্পানির পক্ষ থেকে Realme 9 Pro+ ফোনটি সম্পর্কে বেশি কিছু বলা হয়নি। তবে ভারতে Realme 9 Pro সিরিজ কবে লঞ্চ করা হবে সেবিষয়ে কিছু জানা যায়নি। কোম্পানির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি এই তথ‍্য জানিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Realme 9 Pro এবং Realme 9 Pro+ এর দাম

এখনও পর্যন্ত পাওয়া লিক রিপোর্ট অনুযায়ী ভারতে Realme 9 Pro ফোনটির দাম 17,999 টাকার মধ্যে হতে পারে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে শোনা যাচ্ছে।

এক‌ইভাবে Realme 9 Pro এর বড় ভেরিয়েন্টে 8GB র‍্যামসহ 128GB স্টোরেজ দেওয়া হবে এবং এর দাম 19,999 টাকা হতে পারে। তাই Realme 9 Pro+ ফোনটির দাম ভারতে 20,000 টাকা হবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন