শীঘ্রই Realme তাদের C-সিরিজের অধীনে নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে। অফিসিয়াল লঞ্চের আগেই কোম্পানির Realme C100 5G ফোনটি ইউরোপের Gomibo এবং Belsimpel রিটেইলার ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে। এইসব প্ল্যাটফর্মে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে শেয়ার করা হয়েছে। এর ফলে মনে করা হচ্ছে শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
রিটেইল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী Realme C100 5G ফোনে 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করতে পারে। সবচেয়ে বড় কথা বাজেট সেগমেন্টের এই ফোনে 144Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে বলে জানা গেছে। এর ফলে স্মুথ স্ক্রলিং এবং সুন্দর গেমিং এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে।
প্রসেসিঙের জন্য Realme C100 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হতে পারে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য Mali-G57 MC2 GPU থাকতে পারে। লিস্টিং অনুযায়ী এই ফোনটি Android 16 বেসড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করবে। তবে এই তথ্য ভুল হতে পারে, কারণ কোম্পানির পক্ষ থেকে Realme UI ব্যাবহার করা হতে পারে। এই ফোনটি 4GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হতে পারে। এছাড়াও মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে বলে জানা গেছে।
Realme C100 5G ফোনে 50MP প্রাইমারি সেন্সর থাকতে পারে। এই সেন্সর 10x হাইব্রিড জুম সাপোর্ট করতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে বলে শোনা যাচ্ছে।
ব্যাটারি সেগমেন্ট এই ফোনটির অন্যতম উল্লেখযোগ্য ফিচার হতে পারে। লিস্টিং থেকে জানা গেছে Realme C100 5G ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হবে, যা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম হবে। আপাতত ফোনটির চার্জিং স্পীড সম্পর্কে কিছু জানা যায়নি, তবে ওয়েবসাইট থেকে জানা গেছে এই ফোনটির বক্সে চার্জার দেওয়া হবে।
কানেক্টিভিটির জন্য Realme C100 5G ফোনে ডুয়েল ব্যান্ড Wi-Fi (2.4GHz ও 5GHz), Bluetooth 5.3 এবং GPS ফিচার থাকতে পারে। এই ফোনে সিঙ্গেল মোনো স্পিকার এবং MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনটি গ্ৰীন ও পার্পল কালার অপশনে সেল করা হবে। এছাড়াও ফোনটির ডায়মেনশন 166.38mm × 78.13mm × 8.45mm এবং ওজন প্রায় 212 গ্ৰাম হবে বলে জানা গেছে।
Realme C100 5G ফোনটির 4GB + 128GB মডেল €237 অর্থাৎ প্রায় 25,000 টাকা এবং 4GB + 256GB ভেরিয়েন্ট €256 অর্থাৎ প্রায় 27,100 টাকা দামে লঞ্চ করা হতে পারে। তবে ইউরোপের বিভিন্ন বাজারে ফোনটি আলাদা আলাদা দামে সেল করা হতে পারে। শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
