Home খবর Realme লঞ্চ করতে পারে সস্তা স্মার্টফোন Realme C11, লিস্টেড হল হার্টিফিকেশন সাইটে

Realme লঞ্চ করতে পারে সস্তা স্মার্টফোন Realme C11, লিস্টেড হল হার্টিফিকেশন সাইটে

টেক কোম্পানি রিয়েলমি তাদের ‘সি’ সিরিজের নতুন স্মার্টফোন পেশ করার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন ফোনটি Realme C11 নামে লঞ্চ করা হতে পারে। আসলে এই ফোনটি থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট NBTC তে স্পট করা গেছে। সার্টিফিকেশন সাইটে দেখার পর থেকে ফোনটির লঞ্চের সম্ভাবনা বেড়ে গেছে।

লিস্টিং থেকে জানা তথ্য অনুযায়ী ফিচার দেখে মনে করা হচ্ছে এই ফোনটি রিয়েলমি সি সিরিজের মধ্যে বাজেট ক‍্যাটাগরিতে পেশ করা হবে। NBTC তে ফোনটির মডেল নাম্বার Realme RMX2185 বলা হয়েছে। NBTC ছাড়া এই ফোনটি Eurasian EEC সার্টিফিকেশন সাইট, SIRIM সার্টিফিকেশন ওয়েবসাইট এবং TKDN সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। এর থেকে মনে করা হচ্ছে এই ফোনটি এশিয়ান মার্কেটের জন্য তৈরি করা হচ্ছে। তবে ফোনটি এখনও পর্যন্ত ভারতের BIS সার্টিফিকেশন সাইটে দেখা যায়নি।

প্রসঙ্গত কিছু দিন আগে রিয়েলমি তাদের একটি নতুন ফোন গুগল প্লে কনসোলে লিস্টেড করে এবং এখান থেকে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। এই ওয়েবসাইটে রিয়েলমি এক্স50টি নামের ফোনটির মডেল নাম্বার RMX2052CN লেখা আছে। লিস্টিং থেকে স্পষ্ট বোঝা গেছে রিয়েলমি এক্স50টি ফোনটি এই সিরিজের অন‍্যান‍্য বর্তমান স্মার্টফোনের মতোই 5জি কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ করা হবে।

গুগলের কনসোল থেকে জানা গেছে রিয়েলমি এক্স50টি ফোনটি 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত এফ এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এই লিস্টিঙে ফোনটির ডিসপ্লে সাইজ সম্পর্কে জানানো হয়নি তবে বলা হয়েছে রিয়েলমি এক্স50টিতে 480 ডিপিআই থাকবে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হবে।

গুগল কনসোলে রিয়েলমি এক্স50টি 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এখান থেকে জানা গেছে রিয়েলমি এর এই আগামী 5জি ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765 চিপসেটে রান করবে এবং উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 620 জিপিইউ দেওয়া হবে। এই ফোনটির ডিসপ্লে কেমন হবে সেবিষয়ে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয় তবে মনে করা হচ্ছে এতে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন