রিয়েলমি আজ ভারতে তাদের ‘রিয়েলমি সি’ সিরিজের এক সঙ্গে তিনটি লো বাজেট ক্যাটাগরির স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষে থেকে Realme C20, Realme C21 এবং Realme C25 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কিছু দিন কোম্পানি ভারতে লঞ্চের আগে বিভিন্ন মার্কেটে ফোন তিনটি পেশ করেছিল। এই পোস্টে আমরা Realme C20 এবং Realme C21 সম্পর্কে কথা বলব। Realme C25 সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
Realme C20 এবং Realme C21 এর ডিজাইন ও ডিসপ্লে
ডিজাইনের দিক থেকে কোম্পানির ‘রিয়েলমি সি’ সিরিজের Realme C20 ও Realme C21 ফোনদুটি কোম্পানির পুরোনো ফোনগুলির মতোই। উভয় স্মার্টফোনে পলিকার্বনেট ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে। ফোনদুটির ব্যাক প্যানেলে রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল রয়েছে। এই দুটি ফোনেই 6.5 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে।
Realme C20 এবং Realme C21 এর হার্ডওয়্যার ও ব্যাটারি
কোম্পানির Realme C20 এবং Realme C21 দুটি ফোনই মিডিয়াটেক হেলিও জি35 চিপসেটে রান করে। তবে র্যামের দিক থেকে উভয় ফোনে পার্থক্য লক্ষনীয়। কোম্পানির Realme C20 ফোনটিতে 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। তবে Realme C21 ফোনটি 3 জিবি ও 4 জিবি র্যামের সঙ্গে পেশ করা হয়েছে। Realme C20 এবং Realme C21 দুটি ফোনেই 5,000 এমএএইচের ব্যাটারি আছে। Realme C21 ফোনটি আবার রিভার্স চার্জিং ফিচারও সাপোর্ট করে।
Realme C20 ও Realme C21 এর ক্যামেরা
কোম্পানির নতুন Realme C20 এ 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্যও এতে 8 মেগাপিক্সেলেরই ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অন্যদিকে Realme C21 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Realme C20 ও Realme C21 এর সফটওয়্যার ও কানেক্টিভিটি
Realme C20 ও Realme C21 দুটি ফোনই অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআইতে কাজ করে। কানেক্টিভিটি ফিচার হিসেবে উভয় ফোনে ডুয়েল 4জি সিম, ওয়াইফাই, ব্লুটুথ ও 3.5 এমএম অডিও জ্যাক রয়েছে। সিকিউরিটির জন্য Realme C21 এর ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কোম্পানির Realme C20 ফোনটি কুল ব্লু এবং কুল গ্ৰে কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। অন্যদিকে Realme C21 ফোনটি ক্রস ব্লু ও ক্রস ব্ল্যাক কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
Realme C20 এবং Realme C21 এর দাম ও সেল
আগেই বলেছি কোম্পানি তাদের Realme C20 ফোনটি একটি এবং Realme C21 ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। Realme C20 ফোনটি 2 জিবি র্যাম ও 32 জিবি মেমরিসহ 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Realme C21 ফোনটির 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 7,999 টাকা। একইভাবে ফোনটির 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
আগামী 13 এপ্রিল দুপুর 12টার সময় শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Realme C20 ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত করা হবে। একইভাবে Realme C21 ফোনটির প্রথম সেল আগামী 14 এপ্রিল দুপুর 12টার সময় হবে। ফ্লিপকার্টের পাশাপাশি রিয়েলমির অনলাইন স্টোর থেকেও ফোনদুটি কেনা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
