Home খবর 14 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে Realme C30s স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

14 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে Realme C30s স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

সম্প্রতি Realme ভারতীয় মার্কেটে তাদের ‘C’ সিরিজের অধীনে Realme C33 স্মার্টফোন লঞ্চ করেছে, যার দাম 8,999 টাকা থেকে শুরু হয়েছে। এই লো বাজেট Realme C33 স্মার্টফোনটিতে 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন গুলি রয়েছে। আগামী সপ্তাহে এই সিরিজের Realme C30s স্মার্টফোনটিও ভারতে লঞ্চ হতে চলেছে। Realme C30S ফোনটি ভারতে 14 সেপ্টেম্বর লঞ্চ হবে।

Realme C30s এর ভারত লঞ্চ

Realme C30S স্মার্টফোনটি আগামী 14 সেপ্টেম্বর দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে। এই ফোনের লঞ্চ সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি, কোম্পানি এই ফোনের ফটো এবং অনেক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনও শেয়ার করেছে। Realme C30s একটি কম বাজেটের মোবাইল ফোন, যার দাম প্রায় 6,000 টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। Realme C30S-এর প্রোডাক্ট পেজটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ করা হয়েছে।

Realme C30s এর স্পেসিফিকেশন

Realme India এর তরফে জানানো হয়েছে যে এই ফোনটি 5,000 mAh ব্যাটারির সাথে লঞ্চ করা হবে। তবে এতে ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে কী থাকবে না, সেটা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি এই ফোনে প্রসেসিং এর জন্য অক্টা-কোর প্রসেসরের সঙ্গে Unisoc চিপসেট দেওয়া হবে।সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Realme C30S ফোনটিতে ওয়াটারড্রপ নচ স্টাইল সহ একটি বড় 6.5-ইঞ্চি ডিসপ্লে সাপোর্ট রয়েছে। এই ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 88.7 শতাংশ এবং ফোনের ডিসপ্লে 16.7M কালার সাপোর্ট করবে বলে জানা গেছে। Realme C30s একটি সিঙ্গেল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে যার সেন্সর ক্যাপাসিটি এখনও প্রকাশ করা হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন