Home খবর 10 হাজার টাকা দামে লঞ্চ হল 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ Realme ওয়াটারপ্রুফ স্মার্টফোন

10 হাজার টাকা দামে লঞ্চ হল 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ Realme ওয়াটারপ্রুফ স্মার্টফোন

Realme C63 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানি প্রথমে এই লো বাজেট স্মার্টফোনটি ইন্ডোনেশিয়া মার্কেটে লঞ্চ করেছে। এই কম দামের স্মার্টফোনে 45W Quick Charge ফিচার, 16GB RAM (8+8), 50MP ক্যামেরা এবং IP54 রেটিং সহ বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের Realme C63 স্মার্টফোনটি ভারতীয় বাজারেও লঞ্চের ঘোষণা করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Realme C63 এর দাম

ইন্ডোনেশিয়া মার্কেটে এই স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেল 6GB RAM + 128GB স্টোরেজের দাম IDR 1999000 অর্থাৎ প্রায় 10,250 টাকা রয়েছে। অন্যদিকে এই স্মার্টফোনের টপ মডেল 8GB RAM + 128GB স্টোরেজের দাম IDR2299000 অর্থাৎ প্রায় 11,790 টাকা রাখা হয়েছে। এই দামে Realme C63 স্মার্টফোনটি ভারতীয় বাজারেও সেল করা হবে। জানিয়ে রাখি ইন্ডোনেশিয়াতে এই স্মার্টফোনটি Leather Blue এবং Jade Green দুটি কালার অপশনে সেল করা হচ্ছে।

Realme C63 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Realme C63 স্মার্টফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি 90Hz রিফ্রেশ রেট এবং 560nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Realme C63 স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং realme UI 5.0 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে UNISOC T612 অক্টা-কোর প্রসেসর সহ 1.8গীগাহার্টজ পর্যন্ত ক্লক স্পীড সাপোর্ট করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 GPU রয়েছে।

স্টোরেজ: ইন্ডোনেশিয়াতে Realme C63 স্মার্টফোনটি 6GB RAM এবং 8GB RAM এই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে 8GB Dynamic RAM সাপোর্টেড ফিজিক্যাল RAM সহ 16GB RAM পর্যন্ত দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে Realme C63 স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50MP মেইন সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই স্মার্টফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই Realme C63 স্মার্টফোনে 45W Quick Charge সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোন Vegan Leather ডিজাইন সহ তৈরি। এই ফোনে এয়ার জেসচার এবং মিনি ক্যাপসুল 2.0 এর মতো ফিচার রয়েছে। রিয়েলমির এই আপকামিং মডেলে IP54 রেটিং সার্টিফাইড দেওয়া হয়েছে।