গতকাল ভারতে বিশ্বের প্রথম MediaTek Dimensity 6300চিপসেট সহ স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। রিয়েলমি এই ফোনটি তাদের সি সিরিজের অধীনে Realme C65 5G নামে পেশ করেছে। মাত্র 10,499 টাকা প্রাথমিক দামের এই সস্তা ফোনটি ভারতীর বাজারে সস্তা স্মার্ট =ফোন প্রেমীদের জন্য একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। যেসব পাঠকরা একটি সস্তা স্মার্টফোনের খোঁজ করছেন এই পোস্টটি মূলত তাদের জন্য। এই পোস্টে বাজেট ক্যাটাগরির Realme C65 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
realme C65 5G ফোনের দাম
- 4GB RAM + 64GB Storage = ₹10,499
- 4GB RAM + 128GB Storage = ₹11,499
- 6GB RAM + 128GB Storage = ₹12,499
realme C65 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস মডেলে 4GB RAM ও 64GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 10,499 টাকা। ফোনের দ্বিতীয় মডেলে 4GB RAM ও 128GB Storage রয়েছে এবং এটির দাম 11,499 টাকা রাখা হয়েছে। একইভাবে 6GB RAM এবং 128GB Storage সহ ফোনটির টপ মডেল 12,499 টাকা দামে পেশ করা হয়েছে। কোম্পানির এই ফোনটি Feather Green এবং Glowing Black কালারে সেল করা হবে।
realme C65 5G ফোনের ডিজাইন
realme C65 5G ফোনের স্পেসিফিকেশন
প্রসেসর
- 6nm MediaTek Dimensity 6300
- 2.2GHz Octa-Core CPU
- Adreno Mali G57 MC2 GPU
realme C65 5G ফোনটি বিশ্বের প্রথম MediaTek Dimensity 6300 প্রসেসর সহ স্মার্টফোন। 6nm প্রসেসে তৈরি এই 64 বিট অক্টাকোর প্রসেসরে 2.2GHz ক্লক স্পীডযুক্ত 2টি Arm Cortex-A76 কোর এবং 2.0GHz স্পীডযুক্ত 6টি Arm Cortex-A55 কোর রয়েছে। জানিয়ে রাখি এই চিপসেট 409,464 AnTuTu benchmark স্কোর পেয়েছে এবং এতটা পারফরমেন্স এই রেঞ্জে খুব কমই দেখা যায়। এছাড়া গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G57 MC2 GPU যোগ করা হয়েছে।
স্টোরেজ
- 6GB LPDDR4x RAM
- 6GB Dynamic RAM
- 128GB Storage (upto 2TB)
ভারতে Realme C65 5G ফোনটি তিনটি মডেলে পেশ করা হয়েছে। ফোনের টপ মডেলে 6GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। বাকি দুটি মডেলে 4GB RAM এর সঙ্গে 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনে 6GB Dynamic RAM যোগ করা হয়েছে, ফলে এই ফোনে মোট 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।
ডিসপ্লে
- 6.67″ HD+ Display
- 120Hz Refresh Rate
- 625nits Peak brightness
realme C65 5G ফোনে 720 x 1604 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশ রেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 625 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে, যার ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হয় না।
ক্যামেরা
- 50MP AI Back Camera
- 8MP Selfie Camera
- 1080P/30fps Video Recording
ফটোগ্রাফির জন্য Realme C65 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
- 5,000mAh Battery
- 15W Quick Charge
- USB Type-C Port
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে realme C65 5G ফোনে 39.4 ঘন্টা কল, 15.3 ঘন্টা ভিডিও এবং 97.5 ঘন্টা মিউজিক প্লেব্যাক করা যায়।
ওএস
- Android 14
- realme UI 5.0
- 3+2 years Update
realme C65 5G ফোনে লেটেস্ট ও অ্যাডভান্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 যোগ করা হয়েছে। কোম্পানি এই ফোনে 3 বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছর সফটওয়্যার আপডেট দেবে।
realme C65 5G ফোনের ফিচার
- Air Gestures
- 9 5G Bands
- Dual Carrier Aggregation
- Bluetooth 5.3
- 3.5mm Headset Jack
- Low Blue Light Certificate
- IP54 Water Resistant
- RainWater Smart Touch
- Mini Capsule 2.0
- 360° 5G antenna layout
- 190g Light Feather Design
- 7.89mm Ultra Slim
