ভারতে Realme তাদের C-সিরিজের পরিধি বিস্তার করতে পারে। খুব তাড়াতাড়ি এই সিরিজে নতুন বাজেট Realme C81 স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। আমরা আপকামিং ফোনের তথ্য শেয়ার করেছি। এর মাধ্যমে ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে। এই ফোনটি ইউজারদের কাছে একটি নতুন সস্তা বিকল্প হয়ে উঠবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C81 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী Realme C81 ফোনটি RMX5388 মডেল নাম্বার এবং 4GB RAM + 64GB স্টোরেজ ও 4GB RAM + 128GB স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে স্মার্টফোনটি Glacier Blue Asia এবং Storm Black Asia কালার অপশনে পেশ করা হতে পারে।
জানিয়ে রাখি আগেই এই মডেল নাম্বার সহ Realme Note 80 ফোনটি লঞ্চ করা হয়েছে। ফিলিপিন্সের বাজারে ফোনটি পেশ করা হয়েছিল। তাই সম্ভবত Realme C81 ফোনটি ভারতে Note 80 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি আগেই আলাদা-আলাদা বাজারে ফোনটি ভিন্ন ভিন্ন নামে লঞ্চ করা হয়েছে।
প্রকাশেয়াসা তথ্য সঠিক হলে Realme C81 ফোনটিতে Realme Note 80 ফোনের মতো ফিচার দেওয়া হতে পারে। এতে 90Hz রিফ্রেশ রেট এবং 563 নিটস ব্রাইটনেস সাপোর্টেড 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে থাকতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Unisoc T7250 প্রসেসর সহ 4GB RAM যোগ করা হতে পারে। এই ফোনটি Android 15 বেস্ড Realme UI সহ কাজ করতে পারে।
আপকামিং ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। এই ফোনে15W চার্জিং সাপোর্টেড 6300mAh বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ক্যামেরা সেটআপে 8MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া ফোনটিতে MIL-STD-810H মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি থাকতে পারে।
যারা বাজেট সেগমেন্টে পারফরমেন্স চেয়েও বেশি ব্যাটারি, ডিসপ্লে এবং ডিউরেবিলিটি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আসন্ন Realme C81 ফোনটি ভালো অপশন হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই স্মার্টফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে লিক দেখে মনে করা হচ্ছে শীঘ্রই ফোনটি পেশ করা হতে পারে। ভবিষ্যতে আপকামিং Realme C81 স্মার্টফোনের সম্পর্কে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
