Realme এর সম্পর্কে শোনা যাচ্ছে যে কোম্পানি চলতি দিনে নিজের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কাজ করছে। রিয়েলমির এই স্মার্টফোনটিকে কোম্পানি Realme GT 2 Pro নামে পেশ করতে পারে। Realme GT 2 Pro স্মার্টফোনটি আগস্ট মাসে লঞ্চ করা Realme GT এর সাক্সেসার। চাইনিজ টিপস্টার Digital Chat Station রিয়েলমির আপকামিং স্মার্টফোনের দাম এবং লঞ্চ টাইমলাইন শেয়ার করেছে। এখানে আমরা আপনাকে আপকামিং Realme GT Pro 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং ফিচার সম্পর্কে বলবো।
Realme GT 2 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স
Realme GT 2 Pro স্মার্টফোনে 6.51 ইঞ্চির Full-HD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হবে, যার মধ্যে সেল্ফি ক্যামেরার জন্য পাঞ্চহোল কাটআউট দেওয়া থাকবে। ফোনটিতে বায়োমেট্রিক অথেন্টিফিকেশানের জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকতে পারে। ফোনটিতে স্লিম বেজলও দেওয়া থাকতে পারে। টিপস্টার বলেছেন যে ফোনটির ডিসপ্লের আস্পেক্ট রেশিও 20:9 এবং হাই রিফ্রেশরেট ডিসপ্লে ও পিক্সেল ডেনসিটি 404PPI হবে।
রিয়েলমির এই স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। Realme GT 2 Pro স্মার্টফোনে প্রাইমারি ক্যামেরা 108MP এর থাকতে পারে। এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের টেরটারি সেন্সর দেওয়া যেতে পারে। এই ফোনে সেল্ফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের সেন্সর দেখা যেতে পারে।
Realme GT 2 Pro স্মার্টফোনটির সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ যুক্ত হতে পারে। রিয়েলমির এই ফোনটিকে Qualcomm Snapdragon 888 চিপসেটের সাথে পেশ করা যেতে পারে। রিয়েলমির এই স্মার্টফোনটি Android 12 OS আধারিত Realme Ui 3.0 তে রান করতে পারে। এই ফোনে 5,000mAh এর ব্যাটারী এবং 65W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া থাকতে পারে। এই ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে Type-C পোর্ট, হেডফোন জ্যি, 5G, NFC, GPS, Bluetooth 5.1, এবং Wi-Fi দেওয়া হবে।
Realme GT 2 Pro এর সম্ভাব্য দাম
GizChina টিপস্টার Digital Chat Station এর মাধ্যমে বলেছে যে Realme GT 2 Pro স্মার্টফোনটিকে চিনে আগামী বছর লঞ্চ করা হবে। টিপস্টার বলেছে যে রিয়েলমির এই ফোনটিকে চিনে 4,000 CNY (প্রায় 46,000 টাকা) দামে পেশ করা হবে। Realme এর এই স্মার্টফোনটির সম্পর্কে বলা হচ্ছে যে কোম্পানি এর স্পেশাল ভেরিয়েন্টটিকে 5,000 CNY (প্রায় 58,000 টাকা) দামে পেশ করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
