Home খবর শীঘ্রই ভারতসহ গোটা বিশ্বে লঞ্চ হবে Realme GT 2 সিরিজের স্মার্টফোন, কোম্পানি লঞ্চ করবে ট‍্যাবলেট ও ল‍্যাপটপ

শীঘ্রই ভারতসহ গোটা বিশ্বে লঞ্চ হবে Realme GT 2 সিরিজের স্মার্টফোন, কোম্পানি লঞ্চ করবে ট‍্যাবলেট ও ল‍্যাপটপ

চীনের মার্কেটে গত সপ্তাহে টেক কোম্পানি Realme আল্ট্রা ফ্ল‍্যাগশিপ Realme GT 2 সিরিজ লঞ্চ করেছে। Realme GT 2 Pro ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে দামি স্মার্টফোন যা ফ্ল‍্যাগশিপ Snapdragon 8 Gen 1 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে তাদের Realme GT 2 সিরিজের ভারত বা আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ সম্পর্কে কিছু বলা হয়নি। তবে এবার রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ ভারতসহ গোটা বিশ্বের মার্কেটে Realme GT 2 সিরিজের লঞ্চ সম্পর্কে জানিয়েছেন। Android Authority এর কাছে একটি সাক্ষাৎকারে মাধব শেঠ জানিয়েছেন কোম্পানি শীঘ্রই আন্তর্জাতিক মার্কেটে Realme GT 2 সিরিজের ফোনের পাশাপাশি ট‍্যাবলেট ও ল‍্যাপটপ পেশ করবে।

আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে Realme GT 2

মাধব শেঠ জানিয়ে দিয়েছেন কোম্পানি খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক মার্কেটে Realme GT 2 সিরিজ লঞ্চ করবে। তিনি জানিয়েছেন ইউরোপ ও ভারতে এই সিরিজ পেশ করা হবে। তবে তিনি Realme GT 2 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কোনো আলোকপাত করতে পারেননি। আমরা মনে করছি আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি, 2022 মাসে এই আপকামিং ফ্ল‍্যাগশিপ সিরিজ পেশ করা হবে। এছাড়া কোম্পানি এক‌ই সঙ্গে Realme 9 সিরিজের দুটি ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।

লঞ্চ হবে Realme ট‍্যাবলেট ও ল‍্যাপটপ

মাধব শেঠ জানিয়েছেন কোম্পানি Realme GT 2 সিরিজের সঙ্গে ট‍্যাবলেট ও ল‍্যাপটপ লঞ্চ করবে। রিয়েলমি এই বছর আলাদা আলাদা প্রাইস সেগমেন্টে নেক্সট জেনারেশন Realme Pad ট‍্যাবলেট এবং Realme Book ল‍্যাপটপ পেশ করবে।

Realme এর অ্যান্ড্রয়েড আপডেট প্ল‍্যান

রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়েছে তারা তাদের আগামী ফ্ল‍্যাগশিপ ফোনে তিন বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়া হবে। এক‌ইভাবে অন‍্যান‍্য ফোনের জন্য কোম্পানি দুই বছর আপডেট দেবে। রিয়েলমি দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি প‍্যাচ আপডেট দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন