Home খবর Realme GT 5G Master Edition হতে চলেছে কোম্পানির ক‍্যামেরা ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন, লঞ্চের আগে জানুন এর বিশেষ গুন গুলি

Realme GT 5G Master Edition হতে চলেছে কোম্পানির ক‍্যামেরা ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন, লঞ্চের আগে জানুন এর বিশেষ গুন গুলি

Realme GT 5G Master Edition স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোনের লঞ্চের আগে একটি নতুন লিক রিপোর্টে এর স্পেসিফিকেশন্স সামনে এসেছে। রিয়েলমির VP Du Qi Chase গত সপ্তাহে এই স্মার্টফোনের পোস্টের চাইনিজ সোশ্যাল মিডিয়া সাইট Weibo তে শেয়ার করেছিল। রুমার্স অনুযায়ী TENAA এর লিস্টিঙে মডেল নাম্বার Realne RMX3366 এর সাথে স্পট হয়েছে ফোনটি Realme X9 না বরং Realme GT 5G Master Edition হতে পারে। এখন Realme GT 5G Master Edition স্মার্টফোন সম্পর্কে লেটেস্ট তথ্য পপিউলার টিপস্টার Ice Univers শেয়ার করেছে। এই লিকে রিয়েলমির আপকামিং স্মার্টফোনের চিপসেট, ডিসপ্লে, ক‍্যামেরা আর ফাস্ট চার্জিং টেকনোলজি আর অন‍্যান‍্য তথ্য শেয়ার করা হয়েছে।

Realme GT 5G Master Edition স্পেসিফিকেশন্স (লিক)

Realme GT 5G Master Edition স্মার্টফোন‌কে Snapdragon 870 চিপসেটের সাথে পেশ করা যেতে পারে। এর আগে কোম্পানি Realme GT 5G স্মার্টফোন‌কে Snapdragon 888 SoC এর সাথে পেশ করেছিল। এরকম অবস্থায় রিয়েলমির এই আপকামিং স্মার্টফোন‌কে সাব-ফ্ল‍্যাগশিপ চিপসেটের সাথে পেশ করা যেতে পারে। Realme GT 5G স্মার্টফোনে কোম্পানি 64MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছিল। আবার আপকামিং Realme GT 5G Master Edition স্মার্টফোনে 108MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া যেতে পারে।

এরকম অবস্থায় জুলাইয়ে হতে চলা Realme GT Master Edition স্মার্টফোন 108 মেগাপিক্সেল সেন্সরের সাথে আসতে চলা কোম্পানির ক‍্যামেরা ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হতে পারে। এর সাথেই Realme GT Master Edition স্মার্টফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া যেতে পারে, যার রিফ্রেশ রেট 90Hz। Realme GT স্মার্টফোনে 4,500mAh এর ব‍্যাটারী আর 65W এর ফাস্ট চার্জিং দেওয়া যেতে পারে। Realme GT 5G Master Edition স্মার্টফোনের আপাতত এটুকুই তথ্য পাওয়া গেছে।

টিপস্টার Ice Universe Realms GT Master Edition স্মার্টফোন সম্পর্কে তথ্য শেয়ার করেছে যে এটি TENAA এ লিস্টেড Realme RMX 3366 স্মার্টফোনের থেকে আলাদা। এরকম অবস্থায় হতে পারে যে এই স্মার্টফোন গুলি আলাদা আলাদা। Realme RMX3366 স্মার্টফোন‌কে কোম্পানি Realme X9 এর নামে লঞ্চ করতে পারে। আবার Realne GT Master Edition কোম্পানির ক‍্যামেরা ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হতে পারে। রিয়েলমির এই দুটি স্মার্টফোন জুলাইয়ে লঞ্চ হবে। এরকম অবস্থায় এটি দেখা মজা‌র হবে যে কোম্পানি কোন স্মার্টফোন‌টি আগে লঞ্চ করবে। আপনারা আমাদের কমেন্টে‌র মাধ্যমে বলতে পারেন যে আপনি কোন স্মার্টফোনের অপেক্ষা করছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন