Home খবর 7000mAh ব্যাটারি এবং 12GB RAM সহ ভারতীয় বাজারে লঞ্চ হল Realme GT 7 5G স্মার্টফোন

7000mAh ব্যাটারি এবং 12GB RAM সহ ভারতীয় বাজারে লঞ্চ হল Realme GT 7 5G স্মার্টফোন

আজ রিয়েলমি তাদের Realme GT 7 সিরিজ ভারতে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Realme GT 7 এবং Realme GT 7T ফোনটি ভারতীয় বাজারে পেশ করা হয়েছে। Realme GT 7T ফোনের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme GT 7 ফোনের দাম, স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Realme GT 7 এর দাম

Realme GT 7 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম 39,999 টাকা থেকে শুরু করে 46,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসেবে ফোনটিতে 3 হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 30 মে থেকে ভারতে ফোনটির সেল শুরু হবে।

Realme GT 7 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

এই নতুন রিয়েলমি 5জি ফোনটিতে 2780 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট, 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 6000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর

Realme GT 7 ফোনটি ভারতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9400ই অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই চিপসেট 2GHz থেকে 3.4GHz ক্লক স্পীডে কাজ করে। আমাদের করা টেস্টে ফোনটির আনটুটু বেঞ্চমার্ক 21,25,733 স্কোর পেয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Arm Immortalis-G720 জিপিইউ রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Realme GT 7 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল IMX906 প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Telephoto লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 7 5G ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 16 ঘন্টা 37 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। চার্জিং স্পীড পরীক্ষার করার সময় দেখা গেছে ফোনের ব্যাটারি 20% থেকে 100% ফুল চার্জ হতে মাত্র 27 মিনিট সময় লাগে।

Realme GT 7 এর ফিচার

Realme GT 7 5G ফোনের প্রতিদ্বন্দ্বী

স্মার্টফোন লঞ্চ প্রাইস
iQOO Neo 10 40,999 টাকা
Samsung Galaxy A56 41,999 টাকা
OnePlus 13R 42,999 টাকা

 

30 হাজার থেকে 35 হাজার টাকার রেঞ্জে লেটেস্ট iQOO Neo 10 ফোনটি পারফরমেন্সের দিক থেকে Realme GT 7 5G ফোনটিকে কড়া টক্কর দেয়। একইভাবে Vivo V50 ফোনটির ক্যামেরা ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। অন্যদিকে Samsung Galaxy A56 ফোনটি লুক এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্টের দৌলতে এই বাজেটের একটি অন্যতম দুর্দান্ত অপশন।