Home খবর লিক হল Realme GT 7 Pro ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

লিক হল Realme GT 7 Pro ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Realme কোম্পানির ফ্ল্যাগশিপ GT 6 ফোনটি আগামী 20 জুন ভারত সহ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে চলেছে। এছাড়াও Realme GT 7 সিরিজ এর লঞ্চ সম্পর্কেও আলোচনা চলছে। এই সিরিজের অধীনে Realme GT 7 এবং Realme GT 7 Pro লঞ্চ হতে পারে। কিছুদিন আগে কোম্পানির হেড এই বছরের শেষ নাগাদ Pro মডেল লঞ্চ হওয়ার কথা জানিয়েছিলেন। যার বেশ কিছু স্পেসিফিকেশন সম্প্রতি লিক হয়েছে।

Realme GT 7 Pro ফোনের স্পেসিফিকেশন (লিক)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো-ব্লগিং সাইট Weibo তে অফিসিয়াল ঘোষণার কয়েক মাস আগেই Realme GT 7 Pro ফোনের প্রধান স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছে।