Home খবর 6500mAh ব্যাটারি ও Snapdragon 8 Elite চিপসেট সহ চীনে লঞ্চ হল Realme GT 7 Pro, জেনে নিন ডিটেইলস

6500mAh ব্যাটারি ও Snapdragon 8 Elite চিপসেট সহ চীনে লঞ্চ হল Realme GT 7 Pro, জেনে নিন ডিটেইলস

Snapdragon 8 Elite প্রসেসর লঞ্চের পর থেকে এই চিপসেট সহ একের পর এক স্মার্টফোন বাজারে এসেই চলেছে। এবার টেক ব্র্যান্ড রিয়েলমি তাদের হোম মার্কেট চীনে এই প্রসেসর সহ Realme GT 7 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে 6500mAh ব্যাটারি, 6000 নিট পীক ব্রাইটনেস সহ সুন্দর ডিসপ্লে, 1TB পর্যন্ত স্টোরেজ, 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। নিচে এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।

Realme GT 7 Pro ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Realme GT 7 Pro ফোনে 6.78-ইঞ্চির 8T LTPO Samsung Eco2 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন Dolby Vision, HDR10+, 6000 নিট পীক ব্রাইটনেস, 120% DCI-P2 কালার গামুট, 450 PPI, 2000 নিট লোকাল ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।

প্রসেসর: Realme GT 7 Pro ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো GPU রয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: Realme GT 7 Pro ফোনে ফটোগ্রাফির জন্য OIS ও LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর, 50MP Sony IMX882 পেরিস্কোপ লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: Realme GT 7 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh সিলিকন কার্বন নেগেটিভ ইলেকট্রোড ব্যাটারি যোগ করা হয়েছে।

ওএস: Realme GT 7 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং OriginOS কাস্টম স্কিন সহ পেশ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে আলট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP69+IP68 রেটিং, হাই রেজ অডিও, OReality অডিও, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং ডুয়েল VC হীট ডিসিপেশন টেকনোলজি রয়েছে।

কানেক্টিভিটি: Realme GT 7 Pro ফোনে 5G, 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ 5.4, GPS, NFC এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

Realme GT 7 Pro ফোনের দাম

চীনের বাজারে Realme GT 7 Pro ফোনটি মার্স অরেঞ্জ, স্টার ট্রেল টাইটেনিয়াম এবং হোয়াইট কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটির দাম নিচে জানানো হল।

প্রসঙ্গত জানিয়ে রাখি আগামী 26 নভেম্বর ভারতে Realme GT 7 Pro ফোনটি লঞ্চ করা হবে বলে অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে।