Home খবর 6,500mAh ব্যাটারি সহ আসতে চলেছে Realme GT 7, পাওয়া যাবে 16GB RAM

6,500mAh ব্যাটারি সহ আসতে চলেছে Realme GT 7, পাওয়া যাবে 16GB RAM

নভেম্বর মাসে রিয়েলমি তাদের 16GB RAM এবং শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ Realme GT 7 Pro ফোনটি ভারতে লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের প্রো ফোনের বেস মডেল Realme GT 7 ফোনটি পেশ করা প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই আপকামিং ফোনটি স্টাইলিশ লুক এবং দুর্দান্ত ফিচার সহ লঞ্চ করা হবে। 3C সার্টিফিকেশন সাইটে আপকামিং Realme GT 7 ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সার্টিফিকেশন লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Realme GT 7 এর সার্টিফিকেশন ডিটেইলস

Realme GT 7 এর স্পেসিফিকেশন লিক

এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, কিন্তু Realme GT 7 ফোনে 4.3GHz ক্লক স্পীডযুক্ত প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই প্রসেসর Snapdragon X Elite হবে বলে আশা করা হচ্ছে। একইভাবে লিক অনুযায়ী ফোনটি 8GB থেকে 16GB RAM সহ 128GB থেকে 1TB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে।

Realme GT 7 স্মার্টফোনটিতে AMOLED প্যানেল দিয়ে তৈরি 6.78 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি ফোনটিতে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য Realme GT 7 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর সহ 8 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। অফিসিয়াল ঘোষণা না হওয়া পর্যন্ত এটি একটি লিক হিসেবে মনে করা হচ্ছে।

Realme GT 7 Pro ফোনের স্পেসিফিকেশন