যারা সস্তায় শক্তিশালী ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য শপিং সাইট ফ্লিপকার্টে অসাধারণ ডিসকাউন্ট সহ Realme GT 7T ফোনটি বর্তমানে দারুণ একটি অপশন। এই ফোনটি বর্তমানে লঞ্চ প্রাইসের চেয়ে 7,000 টাকা কম দামে সেল করা হচ্ছে। এই ফোনটির সবকটি ভেরিয়েন্টেই এই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে EMI এবং এক্সচেঞ্জ বোনাসও থাকছে। নিচে এই ফোনটির দাম এবং অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Realme GT 7T ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেল 34,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা বর্তমানে ফ্লিপকার্টে 27,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে এই ফোনের 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 37,999 টাকা থেকে কমিয়ে 30,499 টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটির 12GB RAM + 512GB স্টোরেজ মডেল 41,999 টাকার বদলে 32,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই অফার ছাড়াও কোম্পানির পক্ষ থেকে নো কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধা দেওয়া হচ্ছে, এর ফলে ফোনটির এফেক্টিভ প্রাইস আরও কমে যাবে। এই ফোনটি IceSense Blue, IceSense Black এবং Racing Yellow কালার অপশনে সেল করা হয়। সস্তায় ফোনটি কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
Realme GT 7T ফোনে 1,280×2,800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.80-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 360Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে, ফলে স্মুথ গেমিং এবং স্ক্রলিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 8400-Max প্রসেসর যোগ করা হয়েছে, যা হেভি গেমিং এবং মাল্টি টাস্কিং সহজেই সামলাতে সক্ষম। এর সঙ্গে ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 7,700mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে।
ফটোগ্রাফির জন্য Realme GT 7T ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি Sony IMX896 সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি রয়েছে।
Realme GT 7T ফোনে কানেক্টিভিটি ফিচার হিসাবে Bluetooth 6, ডুয়েল ব্যান্ড GPS, NFC এবং Wi-Fi 6 দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 4 জেনারেশন অপারেটিং সিস্টেম আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
যেসব ইউজাররা মিড বাজেট রেঞ্জে ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স, প্রিমিয়াম ডিজাইন এবং স্মুথ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য Realme GT 7T ফোনটি আদর্শ অপশন। গেমিঙের দিক থেকেও ফোনটি দারুণ। ভারতের বাজারে iQOO Neo 10, OnePlus Nord 5 এবং Xiaomi 14 Civi কোনগুলি এই ফোনটির প্রধান প্রতিদ্বন্দ্বী, তবে বর্তমানে অফার সহ এই Realme ফোনটিই সবচেয়ে এগিয়ে।
যারা শক্তিশালী ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন তাঁরা অফারে সস্তায় Realme GT 7T ফোনটি কিনতে পারেন। এই ডিল নিঃসন্দেহে যথেষ্ট লাভজনক।
