গত বছর অক্টোবর মাসে Realme তাদের ফ্ল্যাগশিপ GT 8 সিরিজ লঞ্চ করা হয়েছিল। এই সিরিজের অধীনে Realme GT 8 এবং Realme GT 8 Pro ফোনদুটি পেশ করা হয়েছিল। এবার আপকামিং জেনারেশনের তথ্য প্রকাশ্যে এসেছে। এতে Realme GT 9 এবং Realme GT 9 Pro ফোনদুটি লঞ্চ করা হতে পারে। লিক রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আসন্ন Realme GT 9 সিরিজ আপগ্রেডেড ফটোগ্রাফিক ফিচার সহ পেশ করা হতে পারে। এতে ডুয়েল 200 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme GT 9 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।
চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার Smart Pikachu আপকামিং রিয়েলমি সিরিজ সম্পর্কে জানিয়েছে। Realme GT 9 সিরিজে ডুয়েল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে জানানো হয়েছে। এর ফলে অসাধারণ ফটোগ্রাফি উপভোগ করা যাবে।
লিক অনুযায়ী Realme GT 9 Pro ফোনটিতে দুটি 200 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হতে পারে। এই ক্যামেরা সেটআপে একটি প্রাইমারি সেন্সর এবং পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। ফলে হাই-রেজোলিউশন জুম ফটোগ্রাফি পাওয়া যাবে। কোম্পানির ইমেজ টিউনিং আরও ভালো করার জন্য Ricoh এর সঙ্গে পার্টনারশিপ জারি রাখতে পারে। এর ফলে প্রো লেভেল ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স করা যাবে।
অন্যান্য ওয়েইবো পোস্টের মাধ্যমে জানানো হয়েছিল GT 9 সিরিজে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। অর্থাৎ স্ট্যান্ডার্ড Realme GT 9 ফোনটিতে 200MP প্রাইমারি সেন্সর থাকতে পারে। তবে শুধুমাত্র Pro মডেলে ডুয়েল 200MP সেটআপ যোগ করা হতে পারে।
2026 সালে বেশ কিছু স্মার্টফোন ব্র্যান্ড তাদের ফ্ল্যাগশিপ ফোন ডুয়েল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করতে পারে। রিপোর্ট অনুযায়ী আপকামিং Oppo Find X9s Pro, Oppo Find X9 Ultra এবং Vivo X300 Ultra ফোনগুলিতে এই ধরনের ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। অর্থাৎ ইতিমধ্যেই realme একই ধরনের ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নাম্বার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে শেষ পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফিচার সহ ফোনটি লঞ্চ করা হবে কি না তা পরবর্তী সময়ে বোঝা যাবে।
প্রসেসিঙের জন্য Realme GT 8 সিরিজে Snapdragon 8 Elite এবং 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছিল। তাই realme GT 9 Pro ফোনটিতে নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে, তবে realme GT 9 ফোনটি Snapdragon 8 Elite Gen 5 বা Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
এখনও পর্যন্ত এই সমস্ত তথ্য লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই বিষয়ে জানানো হয়নি, তাই আরও তথ্য জানার জন্য অপেক্ষা করতে হবে। যারা শীঘ্রই ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Realme GT 8 সিরিজের ফোনগুলি কিনতে পারেন।। কারণ নতুন সিরিজ আসতে এখনও অনেকটাই সময় বাকি আছে।
