Home খবর 16GB RAM, 100W Charging এবং 32MP Selfie Camera সহ Realme GT Neo 6 SE স্মার্টফোন হল লঞ্চ, জেনে নিন দাম

16GB RAM, 100W Charging এবং 32MP Selfie Camera সহ Realme GT Neo 6 SE স্মার্টফোন হল লঞ্চ, জেনে নিন দাম

Realme GT Neo 6 SE স্মার্টফোনটি লঞ্চ করা হল। চীনের মার্কেটে কোম্পানি 16GB RAM এবং Snapdragon 7+ Gen 3 প্রসেসর সহ পেশ করেছে। এই ফোনে 100W Fast Charging এবং 32MP Selfie Camera দেওয়া হয়েছে।চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme GT Neo 6 SE স্মার্টফোনটি ফুল ডিটেইলস সম্পর্কে।

Realme GT Neo 6 SE এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Realme GT Neo 6 SE স্মার্টফোনে 1.5কে রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে পাঞ্চ-হোল এলটিপিও ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 1600 নিটস্ ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে। এই স্ক্রিনে গোরিলা গ্লাসের ভিক্টাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: Realme GT Neo 6 SE 5G ফোনে অ্যান্ড্রয়েড 14 ওএস সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি 2.8 গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 732 জিপিউ যোগ করা হয়েছে।

মেমরি: নতুন Realme GT Neo 6 SE 5G ফোনটি চীনে চারটি ভেরিয়েন্ট সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস মডেল 8GB RAM + 256GB Storage, দ্বিতীয় মডেল 12GB RAM + 256GB Storage সাপোর্ট করবে। এই ফোনে বাকি দুটি মডেল 16GB RAM এবং এগুলিতে 256GB ও 512GB স্টোরেজ যোগ করা হয়েছে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফি জন্য Realme GT Neo 6 SE 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে ওআইএস ফিচার সহ 50 মেগাপিক্সেল সোনী আইএমএক্স882 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আইএমএক্স355 লেন্স সহ কাজ করবে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা এবং রিল বানানোর জন্য Realme GT Neo 6 SE 5G ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এটি সোনী আইএমএক্স615 সেন্সর এবং এতে বিভিন্ন অ্যাডভান্স মোড ও ফিল্টার রয়েছে।

ব্যাটারি: Realme GT Neo 6 SE ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য এতে শক্তিশালী 5,500এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে দ্রুত চার্জ করার জন্য এতে 100ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এর মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই ফোন 0 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।

অন্যান্য: Realme GT Neo 6 SE স্মার্টফোনে IP65 রেটিং সহ পেশ করা হয়েছে। এতে IR blaster এবং NFC ফিচারের মতো WiFi 6, Bluetooth 5.3, X-axis linear motor এবং Dual stereo speakers যোগ করা হয়েছে।

Realme GT Neo 6 SE এর দাম

Realme GT Neo 6 SE চীনে দাম ভারতীয় দাম (প্রায়)
8GB RAM + 256GB Storage ¥1699 ₹19,500
12GB RAM + 256GB Storage ¥1899 ₹21,900
16GB RAM + 256GB Storage ¥2099 ₹24,000
16GB RAM + 512GB Storage ¥2399 ₹27,500

 

Realme GT Neo 6 SE ফোনটি চীনে চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস মডেলে দাম 1699 ইউয়ান অর্থাৎ প্রায় 19,500 টাকা রাখা হয়েছে।একইভাবে বড়ো মডেলের দাম 16GB RAM + 512GB 2399 ইউয়ান অর্থাৎ প্রায় 27,500 টাকা রাখা হয়েছে। চীনে এই ফোনটি Cangye Hacker এবং Liquid Knight কালার অপশনে সেল করা হবে।