দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে Realme তাদের GT সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Realme GT8 এবং GT8 Pro নামের দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করা হয়েছে। উভয় ফোনে শক্তিশালী পারফরমেন্স, প্রিমিয়াম ডিজাইন, হাই-এন্ড ডিসপ্লে এবং সুন্দর ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এগুলি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন এবং ফটোগ্রাফি থেকে গেমিং সব ক্ষেত্রেই এতে প্রফেশনাল-গ্ৰেড এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
Realme GT8 সিরিজে 6.79 ইঞ্চির 2K Sky Dome OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 3200Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এতে BOE এর Q10+ কাস্টম প্যানেল যোগ করা হয়েছে, যা 7000nits পর্যন্ত পীক ব্রাইটনেস দিতে সক্ষম। ফলে কড়া রোদের মধ্যেও ফোনটি সহজেই ব্যাবহার করা যায়। এছাড়াও এতে 4000nits সানলাইট ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং, 1nits আলট্রা ডার্ক মোড এবং ট্রু কালার আই প্রোটেকশন ফিচার রয়েছে।
Realme তাদের এই ডিভাইসগুলির ডিজাইনের যথেষ্ট উন্নতি করেছে। GT8 Pro ফোনে মেকানিকাল অ্যাসেম্বলি ডিজাইন দেওয়া হয়েছে, অর্থাৎ ফোনটির ক্যামেরা ডেকোর পার্টস পরিবর্তন করা যাবে। ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী ক্যামেরা রিং কাস্টোমাইজ করতে পারবেন। ফোনটি হোয়াইট (ফ্রস্টেড গ্লাস), ব্লু (রিসাইকেলড লেদার) এবং গ্ৰীন (পেপার টেক্সচার) কালার অপশনে পেশ করা হয়েছে।
Realme GT8 ফোনটির লুকও যথেষ্ট প্রিমিয়াম। এই ফোনে সার্কুলার ক্যামেরা মডিউল এবং পাতলা মেটাল ফ্রেম যোগ করা হয়েছে। এই ফোনটির থিকনেস মাত্র 7.8mm এবং ওজন 190 গ্ৰাম।
প্রসেসিং এবং গেমিঙের জন্য Realme GT8 সিরিজে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট AI এবং গ্ৰাফিক্স উভয় ক্ষেত্রেই যথেষ্ট উল্লেখযোগ্য পারফরমেন্স দিতে সক্ষম। এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে।
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে R1 গ্ৰাফিক্স প্রসেসর দেওয়া হয়েছে। এটি 100টির চেয়েও বেশি গেমে সুপার ফ্রেম রেট এবং সুপার রেজোলিউশন সাপোর্ট করে। ওভারহীটিঙের থেকে সুরক্ষার জন্য এতে 7000mm² ভেপার কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই সিস্টেম আগের GT7 সিরিজের তুলনায় 30 শতাংশ বড়, ফলে নতুন ফোনগুলি দীর্ঘ সময় পর্যন্ত গেম ও হেভি প্রসেসিঙের জন্য আদর্শ অপশন হয়ে ওঠে।
দুর্দান্ত গেমিং সেশনের জন্য এই ফোনে 4D ভাইব্রেশন ইঞ্জিন, গেম মোড 3.0 এবং আলট্রা-লো টাচ লেটেন্সি রয়েছে। GT8 Pro ফোনে ফ্রেম রেট এবং GPU অপ্টিমাইজেশনের জন্য AI ফিচার দেওয়া হয়েছে।
কোম্পানি এবার তাদের এই নতুন ফোনগুলির ক্যামেরা সেগমেন্টেও যথেষ্ট কাজ করেছে। কোম্পানির পক্ষ থেকে প্রিমিয়াম GR ক্যামেরা সিরিজের জন্য জনপ্রিয় Ricoh Imaging এর সঙ্গে পার্টনারশিপ করা হয়েছে। GT8 Pro ফোনে Ricoh GR সিরিজ-ইন্সপায়ার্ড ক্যামেরা সিস্টেম যোগ করা হয়েছে এবং এতে হাই ট্রান্সপারেন্সি লেন্স গ্ৰুপ রয়েছে, যা কালার ও কোয়ালিটি উভয়ই বাড়িয়ে তুলতে পারে।
GT8 Pro ফোনে 200MP Samsung HP5 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে, যা 3x অপ্টিক্যাল এবং 6x লসলেস জুম সাপোর্ট করে। এর সঙ্গে এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। অপরদিকে GT8 ফোনে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3.5x টেলিফটো লেন্স রয়েছে।
সেলফি ও ভিডিও কলের জন্য GT8 Pro ফোনে AI বিউটি মোড এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে GT8 ফোনের ফ্রন্ট প্যানেলে 16MP ক্যামেরা যোগ করা হয়েছে।
ফোনগুলির ক্যামেরায় GR মোড, Snap Mode, Classic Filters, HDR 2.0 এবং Pro Nightscape এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য মোড রয়েছে। এছাড়াও অডিওর জন্য রয়েছে Dolby Vision এবং AI Motion Capture ফিচার।
পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT8 এবং GT8 Pro উভয় ফোনে 7000mAh সেকেন্ড-জেনারেশন Titan ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে GT8 ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার এবং GT8 Pro ফোনে 120W SuperVOOC ও 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 10 মিনিটে 45 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায় এবং 1600 চার্জিং সাইকেল পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে।
Realme GT8 সিরিজের ফোনগুলি Android 15 বেসড Realme UI 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে Sky Communication System এবং Sky Signal Chip S1 রয়েছে, ফলে দুর্বল নেটওয়ার্ক পরিস্থিতিতেও 25 শতাংশ ভালো সিগন্যাল পাওয়া যায়। এই ফোনগুলিতে Wi-Fi 7, Bluetooth 6.0, NFC এবং 21 গ্লোবাল 5G ব্যান্ড সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে তাদের GT8 সিরিজের ফোনগুলি বেশ কয়েকটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে, ফলে ইউজাররা তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী মডেল কিনতে পারবেন। চীনে ফোনের প্রাথমিক দাম রাখা হয়েছে 2899 ইউয়ান (প্রায় 35,850 টাকা)। নিচে ফোনগুলির দাম জানানো হল:
Realme GT8 (12GB + 256GB): 2899 ইউয়ান (প্রায় 35,850 টাকা)
Realme GT8 (16GB + 256GB): 3199 ইউয়ান (প্রায় 39,560 টাকা)
Realme GT8 (12GB + 512GB): 3399 ইউয়ান (প্রায় 42,030 টাকা)
Realme GT8 (16GB + 512GB): 3599 ইউয়ান (প্রায় 44,505 টাকা)
Realme GT8 (16GB + 1TB): 4099 ইউয়ান (প্রায় 50,690 টাকা)
সিরিজের Pro মডেলের দাম নিচে জানানো হল:
Realme GT8 Pro (12GB + 256GB): 3999 ইউয়ান (প্রায় 49,440 টাকা)
Realme GT8 Pro (16GB + 256GB): 4299 ইউয়ান (প্রায় 53,150 টাকা)
Realme GT8 Pro (12GB + 512GB): 4499 ইউয়ান (প্রায় 55,625 টাকা)
Realme GT8 Pro (16GB + 512GB): 4699 ইউয়ান (প্রায় 58,095 টাকা)
Realme GT8 Pro (16GB + 1TB): 5199 ইউয়ান (প্রায় 64,280 টাকা)
চীনে ইতিমধ্যে উভয় ফোনের সেল শুরু হয়ে গেছে। কোম্পানি জানিয়েছে শীঘ্রই ভারত সহ গ্লোবাল মার্কেটে Realme GT8 সিরিজ লঞ্চ করা হবে। ভারতে আগামী 11 নভেম্বর Realme GT8 সিরিজ পেশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। ফোনগুলির ভারতীয় মডেলে 150W চার্জিং সাপোর্ট এবং ক্যামেরা টিউনিঙের মতো কিছু পরিবর্তন দেখা যেতে পারে।
যারা গেমিং, ক্যামেরা এবং ব্যাটারির দিক থেকে শক্তিশালী একটি শক্তিশালী স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Realme GT8 Pro ফোনটি একটি আদর্শ বিকল্প হয়ে উঠবে। Realme GT8 এবং GT8 Pro ফোনে দামের তুলনায় যথেষ্ট ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন রয়েছে। এই ফোনে 2K 144Hz OLED ডিসপ্লে, Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, 200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ভারতের বাজারে এই সিরিজের ফোনগুলিকে OnePlus 15, iQOO 15 প্রভৃতি প্রিমিয়াম স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
