Home খবর 14 এপ্রিল লঞ্চ হতে চলেছে Realme Narzo 100 Lite 5G স্মার্টফোন, থাকবে 144Hz ডিসপ্লে এবং 7000mAh ব্যাটারি

14 এপ্রিল লঞ্চ হতে চলেছে Realme Narzo 100 Lite 5G স্মার্টফোন, থাকবে 144Hz ডিসপ্লে এবং 7000mAh ব্যাটারি

Realme অফিসিয়ালি তাদের নতুন বাজেট ক্যাটাগরির 5G স্মার্টফোন Realme Narzo 100 Lite 5G ফোনের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। ভারতে আগামী 14 এপ্রিল দুপুর 12টার সময় এই ফোনটি পেশ করা হবে। লঞ্চের পর এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, শপিং সাইট আমাজন এবং রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মাইক্রো সাইটের মাধ্যমে পাওয়া ফোনটির ডিটেইলস সম্পর্কে।

কোম্পানির পক্ষ থেকে লঞ্চের আগেই Realme Narzo 100 Lite 5G ফোনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। এই ফোনটি Thunder Black এবং Frost Silver কালার অপশনে সেল করা হবে। এই ফোনে 6.8-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে, যা 144Hz রিফ্রেশ রেট, 900nits ব্রাইটনেস ও 180Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করবে। এর সঙ্গে এতে DC ডিমিং এবং Smart Touch 2.0 টেকনোলজি যোগ করা হবে, এর ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

প্রসেসিঙের জন্য Realme Narzo 100 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকবে। এর সঙ্গে 5,300² mm ভেপার কুলিং সিস্টেম দেওয়া হবে। এর ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি AnTuTu v11 প্ল্যাটফর্মে 5,60,000 এর চেয়েও বেশি স্কোর পেয়েছে। এই ফোনটি Android 16 বেসড Realme UI 7.0 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে।

ফটোগ্রাফির জন্য Realme Narzo 100 Lite 5G ফোনে AI Eraser 2.0, AI Clear Face এবং AI Smart Image Matting এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার সহ 13MP AI রেয়ার ক্যামেরা যোগ করা হবে। এছাড়াও এই ফোনে AI-Powered Documents, AI Smart Loop ও AI Select & Search এর মতো প্রোডাক্টিভিটি ফিচার থাকবে, যা ইউজার এক্সপেরিয়েন্স আরও বাড়িয়ে তুলবে।

Realme Narzo 100 Lite 5G ফোনটির ব্যাটারি সেগমেন্ট অত্যন্ত উল্লেখযোগ্য হতে চলেছে। এই ফোনে 7,000mAh “Titan” ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 50% চার্জে 10 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং এবং 393 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনটি রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং ফিচার সাপোর্ট করবে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হবে।

বাজেট সেগমেন্টে বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং AI ফিচার সহ Realme Narzo 100 Lite 5G ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। যারা একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।