Home খবর ভারতে লঞ্চ হল realme NARZO 100 Lite 5G স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে

ভারতে লঞ্চ হল realme NARZO 100 Lite 5G স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে

realme ভারতে তাদের নতুন বাজেট রেঞ্জের 5G স্মার্টফোন realme NARZO 100 Lite 5G লঞ্চ করেছে। যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি লাইফ, স্মুথ পারফরমেন্স এবং সুন্দর ডিজাইন সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের এই ফোনটি বেশ পছন্দ হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

realme NARZO 100 Lite 5G ফোনটির বডি যথেষ্ট মজবুত এবং স্টাইলিশ। এই ফোনে মিলিটারি গ্ৰেড শক রেজিস্টেন্স সার্টিফিকেশন এবং IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স রেটিং রয়েছে। ThunderFrost ডিজাইনের এই ফোনটি Thunder Black এবং Frost Silver কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটির থিকনেস 8.45mm এবং ওজন 212 গ্ৰাম।

realme NARZO 100 Lite 5G ফোনে 144Hz Eye Comfort ডিসপ্লে দেওয়া হয়েছে, যা এই প্রাইস রেঞ্জে সত্যিই প্রশংসনীয়। এই স্ক্রিনে 900nits ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে কড়া রোদের মধ্যেও ফোনটি ব্যাবহার করা যাবে। এছাড়াও এই ডিসপ্লেতে DC Dimming ও Smart Touch ফিচার যোগ করা হয়েছে। এর ফলে ভেজা ও পিচ্ছিল হাতেও ফোনটি ব্যাবহার করতে কোনো সমস্যা হবে না।

প্রসেসিঙের জন্য realme NARZO 100 Lite 5G ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই চিপসেট স্মুথ মাল্টি টাস্কিং, স্টেবল গেমিং এবং সুন্দর 5G কানেক্টিভিটি দিতে সক্ষম। এই ফোনটির AnTuTu স্কোর 5,60,000 এর চেয়েও বেশি বলে জানানো হয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm² Airflow VC কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ফোনে 14GB পর্যন্ত Dynamic RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ যোগ করা হয়েছে।

realme NARZO 100 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য 13MP AI রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটির ক্যামেরা দৈনন্দিন ব্যাবহারের জন্য যথাযথ। Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড এই ফোনটি realme UI কাস্টম স্কিনে কাজ করে, এতে স্মুথ ও অপ্টিমাইজ্ড সফটওয়্যার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

realme NARZO 100 Lite 5G ফোনটির অন্যতম বিশেষত্ব হল এই ফোনের 7000mAh ব্যাটারি, যা এই প্রাইস সেগমেন্টে যথেষ্ট উল্লেখযোগ্য। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে দীর্ঘ সময় পর্যন্ত কল, এন্টারটেইনমেন্ট এবং নেভিগেশন ব্যাবহার করা যাবে। এই ফোনে AI Power Saving ও Super Power Saving Mode এর মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে, ফলে মাত্র 1% ব্যাটারিতেও প্রায় 40 মিনিট কলিং বা 8.8 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এই ফোনটি 15W ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। Titan Health Tech এবং Bypass Charging টেকনোলজির দৌলতে এই ফোনে 6 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে।

realme NARZO 100 Lite 5G ফোনে AI Eraser 2.0, AI Clear Face, AI Image Matting এবং ডকুমেন্ট সামারি ও ট্রান্সলেশনের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে Circle to Search এবং Google Gemini ইন্টিগ্রেশন যোগ করা হয়েছে, ফলে ইউজাররা স্মার্ট ও সহজ এক্সপেরিয়েন্স পাবেন।

ভারতে realme NARZO 100 Lite 5G ফোনটির 4GB + 64GB মডেলের দাম 13,499 টাকা রাখা হয়েছে। 1000 টাকা কুপন অফার সহ এই মডেলটি 12,499 টাকা দামে কেনা যাবে। এক‌ইভাবে এই ফোনটির 4GB + 128GB ভেরিয়েন্ট 14,499 টাকা (অফার সহ 13,499 টাকা) এবং 6GB + 128GB মডেল 16,499 টাকা (1500 অফার সহ 14,999 টাকা) দামে সেল করা হবে। আগামী 21 এপ্রিল, 2026 দুপুর 12টা থেকে Amazon এবং realme ওয়েবসাইটের মাধ্যমে ফোনটির সেল শুরু হবে, যা চলবে 12 ঘন্টা পর্যন্ত।

যারা কম বাজেটে বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং 5G পারফরমেন্স পছন্দ করেন তাদের জন্য realme NARZO 100 Lite 5G ফোনটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে। এই ফোনটিকে সস্তা Tecno, Lava এবং Infinix ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। কোম্পানির ফ্যানরা প্রাথমিক সেলে এই ফোনটি কিনতে পারবেন।