Home খবর জেনে নিন ভারতে কবে লঞ্চ হতে চলেছে Realme Narzo 50 স্মার্টফোন

জেনে নিন ভারতে কবে লঞ্চ হতে চলেছে Realme Narzo 50 স্মার্টফোন

Realme চলতি দিনে ভারতে Realme 9 Pro সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে, যথা- Realme 9 Pro এবং Realme 9 Pro+ স্মার্টফোন। এর সাথে, রিয়েলমি ভারতে বাজেট স্মার্টফোন Narzo সিরিজের একটি নতুন ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহে ভারতে Realme Narzo 50 স্মার্টফোন লঞ্চ হতে পারে।

বর্তমানে, Realme কোম্পানি Realme Narzo 50 স্মার্টফোন লঞ্চের বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি। মনে করা হচ্ছে যে কোম্পানি Realme 9 Pro সিরিজ লঞ্চের সাথে Narzo সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করতে পারে। এই আর্টিকেলে আপনাকে আসন্ন Realme Narzo 50 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং অন্যান্য বিবরণ সম্পর্কে জানানো হবে।

Realme Narzo 50 স্মার্টফোনে‌র দাম

Realme এর আসন্ন Narzo 50 স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোনটি আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে। রিয়েলমির এই ফোনটি কবে লঞ্চ হবে, এই মুহূর্তে সেই তথ্য জানা যায়নি। PassionateGeekz এই Realme স্মার্টফোনের লঞ্চ, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে তথ্য শেয়ার করেছে।

লিক রিপোর্ট অনুযায়ী Narzo 50 স্মার্টফোনটি 4GB RAM এবং 64GB অভ্যন্তরীণ স্টোরেজ সহ পেশ করা যেতে পারে। এর সাথে, এই ফোনের আর‌ও একটি ভেরিয়েন্টকে 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেশ করা যেতে পারে। Realme Narzo 50 স্মার্টফোনের এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 15,999 টাকা এবং 17,999 টাকা হতে পারে। রিয়ালমিরর নারজো সিরিজের এই স্মার্টফোনটি স্পিড ব্ল্যাক এবং স্পিড ব্লু কালার অপশনে উপলব্ধ হতে পারে।

Realme Narzo 50 স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য

Realme Narzo 50 স্মার্টফোনে একটি 6.6-ইঞ্চির IPS LCD প্যানেল দেওয়া যেতে পারে। এই ডিসপ্লের রেজল্যুশন ফুল HD+ (1080 x 2400 পিক্সেল)। রিয়েলমির এই স্মার্টফোনটিকে MediaTek Helio G96 SoC-এর সঙ্গে পেশ করা যেতে পারে। রিয়েলমির এই ফোনটি 4G VoLTE নেটওয়ার্ক সমর্থন করতে পারে। রিয়ালমির এই ফোনটিকে 4GB/6GB RAM অপশনের সাথে দেওয়া যেতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী Realme Narzo 50 স্মার্টফোনটিও ভার্চুয়াল RAM সাপোর্ট করতে পারে।

Realme Narzo 50 স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। Realme এর আসন্ন Narzo 50 স্মার্টফোনের CQC তালিকা নিশ্চিত করে যে এই স্মার্টফোনটিকে 33W ফাস্ট চার্জিং সহ দেওয়া যেতে পারে। Realme-এর এই বাজেট স্মার্টফোনের প্রাথমিক ক্যামেরা 50MP-এর হতে পারে। ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে 2MP-এর দুটি ক্যামেরা সেন্সর- আল্ট্রাওয়াইড সেন্সর এবং ডেপ্থ সেন্সর দেওয়া থাকতে পারে। সেলফির জন্য ফোনটি একটি 16MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করতে পারে। ফোনে পাঞ্চ হোল কাটআউট দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন