Realme-Narzo 50A Prime স্মার্টফোনটি মার্কেটে আসার অনেক আগে থেকে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে৷ এর সবচেয়ে বড় কারণ হল Realme এর নতুন পদক্ষেপ! কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে যে ভারতে লঞ্চ করা Realme Narzo 50A Prime এর সাথে ফোনের বক্সে চার্জার থাকবে না এবং ফোনটি চার্জিং অ্যাডাপ্টার ছাড়াই সেল করা হবে। আর সেই নিয়েই নানা মুনির নানা মত। সম্প্রতি Realme India এই ফোনের অফিসিয়াল প্রোডাক্ট পেজ লাইভ করার সময় Narzo 50A Prime সম্পর্কে আরেকটি নতুন খবর দিয়েছে।
Realme India তাদের অফিসিয়াল ওয়েবসাইটে Realme Narzo 50A Prime-এর প্রোডাক্ট পেজ লাইভ করেছে। এখানে কোম্পানি ফোনটির লঞ্চের তারিখ না জানালেও এতে , ‘Coming Soon’ লেখা আছে। আর সেটা দেখেই বোঝা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই ভারতে Realme Narzo 50A প্রাইম স্মার্টফোন লঞ্চ হবে। এই ফোনের প্রোডাক্ট পেজ শপিং সাইট Amazon-এও তালিকাভুক্ত করা হয়েছে, আর সেটা থেকেই স্পষ্ট যে এই Realme মোবাইলটি Amazon-এ বিক্রি হবে। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী Narzo 50A প্রাইম স্মার্টফোনটি 30 এপ্রিল ভারতে লঞ্চ হতে পারে।
Realme Narzo 50A Prime এর স্পেসিফিকেশন
এই ফোনটি ইন্দোনেশিয়ায় 20:9 অ্যাসপেক্ট রেশিওতে পেশ করা হয়েছে, যা 6.6 ইঞ্চি FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনের স্ক্রিনটি একটি IPS LCD প্যানেলে নির্মিত যা 600নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.7 শতাংশ। এই ফোনটি Android 11 ভিত্তিক Realme UI R ভার্সন সহ Unisoc T612 চিপসেটে চলে।
ফটোগ্রাফির জন্য, Realme Narzo 50A Prime স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি 2-মেগাপিক্সেল কালো এবং সাদা সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। এই Realme মোবাইলটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
Realme Narzo 50A Prime একটি ডুয়াল সিম ফোন যা 4G VoLTE সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার এবং সিকিউরিটির জন্য এই ফোনে একটি 3.5 মিমি জ্যাক এবং সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই Realme মোবাইলে 5,000 mAh ব্যাটারি আছে, যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। ইন্দোনেশিয়ায় এই ফোনের প্রারম্ভিক দাম ভারতীয় মূল্যে প্রায় 10,500 টাকা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
