শীঘ্রই রিয়েলমি তাদের Realme Narzo 80 Pro স্মার্টফোন লঞ্চ করতে পারে। কারণ সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের মডেল নাম্বার, মেমরি ভেরিয়েন্ট ও কালার অপশন সম্পর্কে জানা গেছে। এবার আমরা BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি স্পট করেছি, তাই শীঘ্রই Narzo 80 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Narzo 80 Pro ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Realme Narzo 80 Pro এর BIS লিস্টিং
- BIS সার্টিফিকেশন সাইটে RMX5033 মডেল নাম্বার সহ একটি Realme স্মার্টফোন লিস্টেড হয়েছে।
- আমাদের অফলাইন রিটেইল সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই মডেল নাম্বারটি Realme Narzo 80 Pro ফোনের সঙ্গে যুক্ত রয়েছে। তিনি আমাদের ফোনের কালার এবং স্টোরেজ অপশন সম্পর্কে জানিয়েছে।
- আগে আমরা ভেবেছিলাম RMX5033 মডেল নাম্বার Realme Narzo 80 Ultra ফোনের হবে, এটি Narzo সিরিজের প্রথম ‘Ultra’ ব্র্যান্ডেড স্মার্টফোন হবে বলে মনে করা হয়েছিল।
- আমাদের আগের লিক রিপোর্ট অনুযায়ী এই মডেল নাম্বার সহ Narzo 80 Pro নামে ফোনটি লঞ্চ করা হতে পারে।
- BIS সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনের অফিসিয়াল নাম সম্পর্কে জানা যায়নি, তাই এই আপকামিং ফোনের নাম সম্পর্কে এখনই কিছু জানানো যাচ্ছে না।
Realme Narzo 80 Pro এর সম্ভাব্য ডিটেইলস
- আমাদের আগের লিক রিপোর্ট অনুযায়ী Realme Narzo 80 Pro ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এতে 8GB+128GB, 8GB+256GB এবং 12GB+256GB থাকতে পারে।
- এই ফোনটি Racing Green, Speed Silver, এবং Nitro Orange কালার অপশনে পেশ করা হতে পারে।
- আমাদের আগের লিক অনুযায়ী Realme Narzo 80 Ultra ফোনটি 8GB+128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
- যেহেতু Pro মডেলে একাধিক স্টোরেজ অপশন পেশ করা হয়েছে, তাই Ultra মডেলেরও বেশি স্টোরেজ অপশন লঞ্চের সম্ভাবনা রয়েছে।
- লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত Realme Narzo 80 Ultra ফোনের শুধুমাত্র একটি White Gold কালার অপশন জানা গিয়েছিল।
Realme Narzo 80 Pro/Ultra ফোনের দাম ও লঞ্চ ডেটের মতো বিভিন্ন তথ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে, কারণ 2024 সালের মার্চ মাসে Narzo 70 সিরিজ লঞ্চ করা হয়েছিল। এছাড়া এই ফোনগুলির দাম আগের মডেলের মতো হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া আমরা আপকামিং Realme P3 Ultra ফোনটি RMX5030 মডেল নাম্বার সহ স্পট করেছি। এই ফোনের সম্পর্কে অন্য তথ্য প্রকাশ্যে এলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
