realme তাদের NARZO সিরিজের জন্য বিশেষ সেলের সূচনা করেছে। আজ থেকে কোম্পানির “NARZO Days Sale” শুরু হয়েছে এবং এই সেল চলবে আগামী 27 এপ্রিল পর্যন্ত। এই সেলে শপিং সাইট আমাজনের মাধ্যমে আকর্ষণীয় ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার, কুপন এবং নো কস্ট EMI সহ realme NARZO সিরিজের ফোনগুলি কিনতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সেল সম্পর্কে।
সেলে realme NARZO 80 Pro ফোনটির 8GB + 256GB মডেল 21,999 টাকার বদলে 20,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটির 12GB + 256GB মডেল কেনার জন্য 23,999 টাকার বদলে 22,999 টাকা খরচ করতে হবে। এই সেলে 19,999 টাকা দামের realme NARZO 90 ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 18,999 টাকার বিনিময়ে।
realme NARZO 90x ফোনটির বিভিন্ন ভেরিয়েন্টের দামে 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনের 4GB + 128GB মডেল 15,999 টাকার বদলে 14,999 টাকা, 6GB + 128GB মডেল 16,999 টাকা থেকে কমিয়ে 15,999 টাকা এবং 8GB + 128GB মডেল 17,999 টাকার বদলে 16,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে।
শক্তিশালী ব্যাটারি সহ realme NARZO Power ফোনেও দারুণ অফার পাওয়া যাচ্ছে। এই ফোনটির 27,999 টাকা দামের 8GB + 128GB মডেল 25,999 টাকা এবং 29,999 টাকা দামের 8GB + 256GB ভেরিয়েন্ট 27,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এছাড়াও এই ফোনে 1,000 টাকা কুপন, 1,000 টাকা ব্যাঙ্ক অফার এবং নো কস্ট EMI অফার পাওয়া যাচ্ছে।
এছাড়াও এই সেলে কোম্পানির realme NARZO 80 Lite 4G ফোনটি 8,999 টাকা, realme NARZO 80x ফোনটি 12,999 টাকা, realme NARZO 80 Lite 5G ফোনটি 11,999 টাকা, realme NARZO N100 Lite ফোনটি 13,499 টাকা এবং realme NARZO 13+ ফোনটি 20,999 টাকা স্টার্টিং প্রাইসে সেল করা হচ্ছে।
এই সেলের মাধ্যমে কোম্পানি তাদের NARZO সিরিজের ফোনগুলি কম দামে সেল করার সিদ্ধান্ত নিয়েছে। যারা কম দামে একটি নতুন স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই সেল দারুণ লাভজনক হতে পারে। এই ফোনগুলির মধ্যে কিছু ফোনে অসাধারণ পারফরমেন্স এবং ব্যাটারি লাইফ পাওয়া যায়। উল্লেখ্য 10,001mAh ব্যাটারি সহ realme NARZO Power ফোনটি হেভি ইউজার এবং গেমারদের জন্য দারুণ একটি অপশন।
যারা একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য realme NARZO Days Sale একটি দুর্দান্ত সুযোগ। এই সুযোগে বেশ কিছু জনপ্রিয় স্মার্টফোন সস্তায় পাওয়া যাবে।
