ভারতের বাজারে realme P4 5G এবং realme P4 Pro 5G স্মার্টফোনদুটি লঞ্চ করা হয়েছে। এই ‘পি’ সিরিজের স্মার্টফোনদুটি 7,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ পেশ করা হয়েছে। realme P4 5G স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme P4 Pro 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
8GB RAM + 128GB স্টোরেজ : 24,999 টাকা
8GB RAM + 256GB স্টোরেজ : 26,999 টাকা
12GB RAM + 256GB স্টোরেজ : 28,999 টাকা
ভারতের বাজারে realme P4 Pro 5G স্মার্টফোনটি 8GB RAM + 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 24,999 টাকা, 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা এবং টপ মডেল 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 28,999 টাকা রাখা হয়েছে।
লঞ্চ অফার হিসাবে স্মার্টফোনে 5,000 টাকার ডিসকাউন্ট জারি করা হবে, এতে 3,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 2,000 টাকার এক্সচেঞ্জ বোনাস রয়েছে। এই অফারের মাধ্যমে realme P4 Pro স্মার্টফোনটি 19,999 টাকার ইফেক্টিভ প্রাইসে কেনা যাবে। আগামী 27 আগস্ট থেকে ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টফোনটির সেল শুরু হবে।
realme P4 Pro 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং RealmeUI 6 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে স্মার্টফোনটি AnTuTu score 10,88,192 পেয়েছে।
realme P4 Pro 5G স্মার্টফোনটিতে 1280 x 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির 1.5কে ডিসপ্লে রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এটির HyperGlow 4D Curve+ নাম দেওয়া হয়েছে। স্মার্টফোনটির সাইড মাইক্রো কার্ভড অর্থাৎ কিছুটা রাউন্ড। ফলে এটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি ধরতেও আরামদায়ক। স্মার্টফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সহ 6500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অর্থাৎ স্মার্টফোনটির ডিসপ্লে স্মুথ স্ক্রলিং এর পাশাপাশি তীব্র রোঁদেও খুব সহজেই কন্টেন্ট উপভোগ করা যাবে।
ফটোগ্রাফির জন্য realme P4 Pro 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল IMX896 সেন্সর এবং 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য realme P4 Pro 5G স্মার্টফোনে ফ্রন্ট সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য realme P4 Pro 5G স্মার্টফোনটিতে 7,000mAh ব্যাটারি রয়েছে।
আমাদের টেস্টে স্মার্টফোনটি PCmark Battery বেঞ্চমার্ক স্কোর 17 ঘন্টা, 17 মিনিট পেয়েছে। এই স্মার্টফোনটিতে Bypaas charging টেকনোলোজি রয়েছে, এর ফলে হেভি প্রসেসিং বা গেমিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি প্রসেসরকে পাওয়ার দেয়। এই স্মার্টফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আমাদের টেস্ট চলাকালীন 20% থেকে 100% চার্জ হতে 43 মিনিট সময় লেগেছে।
যারা বড় ডিসপ্লে বা বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন এবং কন্টেন্ট দেখতে পছন্দ করেন, তাদের জন্য realme P4 Pro 5G স্মার্টফোনটি একটি ভালো অপশন। 25 হাজার টাকার রেঞ্জে Honor X9c এবং Vivo Y400 Pro স্মার্টফোনটিতেও বড় এবং ব্রাইট ডিসপ্লে রয়েছে, ফলে দারুণ ভিজিয়াল কোয়ালিটি পাওয়া যায়। Infinix GT 30 Pro স্মার্টফোনটিতে হাই রিফ্রেশ রেট সহ ডিসপ্লে রয়েছে।
যারা 25,000 টাকা কাছাকাছি বাজেটে হেভি গেমিং এবং প্রসেসিঙের জন্য একটি নতুন স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই রেঞ্জে Infinix GT 30 Pro এবং OnePlus Nord CE 5 স্মার্টফোনগুলি realme P4 Pro স্মার্টফোনের চেয়ে ভালো এবং ফাস্ট প্রসেসিং পাওয়ার দিতে সক্ষম। OnePlus Nord CE 5 স্মার্টফোনটিতে realme P4 Pro স্মার্টফোনের থেকে বড় 7,100mAh ব্যাটারি পাওয়া যায়। অর্থাৎ এই রেঞ্জে আগে থেকেই realme এর প্রতিদ্বন্দ্বী OnePlus রয়েছে।
