খুব তাড়াতাড়ি Realme তাদের P-সিরিজের নতুন Realme P4R 5G স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানি Flipkart এর মাধ্যমে এই ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। অর্থাৎ আগামী মাসের মধ্যে ফোনটি পেশ করা হতে পারে। এই মাইক্রোসাইটের মাধ্যমে “A real shift. Are you ready?” এবং “The R revolution is coming” এর মতো ট্যাগলাইন দেখা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme P4R 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
জুন মাসে লঞ্চ হতে পারে Realme P4R 5G
লিক রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল 2026 সালের জুন মাসে ভারতের বাজারে Realme P4R 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। নতুন লিক ডিটেইলস অনুযায়ী Realme P4R 5G ফোনে MediaTek Dimensity 7400 প্রসেসর দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, এই মিড-রেঞ্জ সেগমেন্টের স্মার্টফোনটিতে গেমিং এবং দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স পাওয়া যাবে।
Realme P4R 5G ফোনের RAM ও স্টোরেজ অপশন (লিক)
আগের লিকের মাধ্যমে Realme P4R 5G ফোনটি RMX5266 মডেল নাম্বার সহ দেখা গিয়েছল। অন্যদিকে ফোনটি Silver Glare, Titanium Glare এবং Lavender Glare কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানা গেছে। স্টোরেজ ভেরিয়েন্টের জন্য ফোনে 4GB RAM + 128GB স্টোরেজ, 6GB RAM + 128GB স্টোরেজ এবং 6GB RAM + 256GB স্টোরেজ অপশন দেওয়া হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Realme P4R 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে Flipkart এর মাইক্রোসাইট লাইভ দেখে মনে করা হচ্ছে আগামী দিনে Realme তাদের এই ফোনের আরও টিজার জারি করতে পারে।
জানিয়ে রাখি আগামী কয়েক মাস ধরে ক্রমাগত Realme তাদের P-সিরিজের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে চলেছে। কোম্পানি P4R 5G ফোনটির মাধ্যমে মিড-রেঞ্জ ইউজারদের টার্গেট করবে বলে মনে করা হচ্ছে।
Realme P4 Power ফোনের স্পেসিফিকেশন
realme P4 Power ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল 10,001mAh ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্ট্যান্ড বাই মোডে এই ফোনে 30 দীন অর্থাৎ 1 মাস পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 21 ঘন্টা, 8 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছিল।
Realme P4 Power ফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7400 Ultra অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। realme P4 Power 5G ফোনটি Android 16 বেসড Realme UI 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।
realme P4 Power 5G ফোনে 6.78-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই 4D curve+ স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য realme P4 Power 5G ফোনে 50MP প্রাইমারি IMX882 OIS সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
