শীঘ্রই Realme তাদের P-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী কোম্পানি আগামী সপ্তাহের মধ্যে তাদের Realme P4R 5G ফোনটি ভারতে পেশ করতে পারে। টিপস্টার Abhishek Yadav সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে আপকামিং ফোনের তথ্য শেয়ার করেছে। এই লিকের মাধ্যমে ফোনের লঞ্চ টাইমলাইনের পাশাপাশি প্রসেসর সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আসন্ন Realme P4R 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী 2026 সালের জুন মাসে Realme P4R 5G ফোনটি ভারতে পেশ করা হতে পারে। এই স্মার্টফোনটি MediaTek Dimensity 7400 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, মিড-রেঞ্জ সেগমেন্টে আপকামিং ফোনটিতে অসাধারণ পারফরমেন্স এবং গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
EXCLUSIVE: Vivo T5 Lite is launching in India at the end of May 2026 and Realme P4R is launching in India in June 2026.
Specifications are not confirmed yet. The Vivo T5 Lite is expected to be powered by the Dimensity 6300 or 6400, while the Realme P4R is expected to feature the…
— Abhishek Yadav (@yabhishekhd) May 13, 2026
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Realme P4R 5G ফোনটি “RMX5266” মডেল নাম্বার সহ লঞ্চ করা হতে পারে। এছাড়া ফোনটি Silver Glare, Titanium Glare এবং Lavender Glare তিনটি কালার অপশনে পেশ করা হবে বলে জানা গেছে। অন্যদিকে ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ, 6GB RAM + 128GB স্টোরেজ এবং 6GB RAM + 256GB অপশনে সেল করা হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Realme P4R 5G ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে ক্রমাগত প্রকাশ্যে আসা লিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে শীঘ্রই Realme তাদের আসন্ন ফোনটি টিজ করতে পারে। কোম্পানি আগামী মাসের মধ্যেই তাদের P-সিরিজের পরিধি বিস্তার করে বাজেট রেঞ্জে গেমিং Realme P4R 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে।
আগামী কয়েক দিনের মধ্যেই ফোনের ফিচার সংক্রান্ত তথ্য জানানো হতে পারে। আপকামিং ফোনের নতুন তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। এই বছরে এই সিরিজের realme P4 Power ফোনটি লঞ্চ করা হয়েছিল, নিচে এই ফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
realme P4 Power ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 10,001এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্ট চলাকালীন ফোনটি 21 ঘন্টা, 8 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। অন্যদিকে ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী এই রিয়েলমি ফোনটি স্ট্যানবায় মোডে 30 দিন অর্থাৎ 1 মাসের ব্যাকআপ পাওয়া যাবে।
realme P4 Power ফোনে দ্রুত চার্জ করার জন্য 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে 27W Reverse চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এটি পাওয়ারব্যাঙ্কের কাজ করতে সক্ষম। প্রসেসিঙের জন্য ফোনে MediaTek Dimensity 7400 Ultra অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড রিয়েলমি ইউআই 7.0 সহ লঞ্চ করা হয়েছে।
realme P4 Power 5G ফোনটিতে 6.78-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি 4D curve+ স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে ইন -ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য realme P4 Power 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল IMX882 OIS প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
