Home খবর শীঘ্রই গ্লোবাল বাজারে লঞ্চ হতে পারে Realme V60 Pro, জেনে নিন ডিটেইলস

শীঘ্রই গ্লোবাল বাজারে লঞ্চ হতে পারে Realme V60 Pro, জেনে নিন ডিটেইলস

জুন মাসে রিয়েলমি তাদের Realme V60 এবং V60s স্মার্টফোন চীনে লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই এই সিরিজের একটি নতুন Realme V60 Pro স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি একটি লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের নাম কনফার্ম হয়েছে, আমরা এই সম্পর্কে রিপোর্ট করেছিলাম। কোম্পানির মিড রেঞ্জে Realme V সিরিজে কম দামে দুর্দান্ত হার্ডওয়্যার এবং 5G নেটওয়ার্ক কানেক্টিভিটি পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের ডিটেইলস সম্পর্কে।

Realme V60 Pro এর গ্লোবাল বাজারে লঞ্চের প্রস্তুতি

গুগল প্লে সাপোর্টেড ডিভাইস লিস্টিঙের মাধ্যমে Realme V60 Pro ফোনের মার্কেটিং নাম কনফার্ম হয়েছে। এই লিস্টিঙে আপকামিং ফোনটি RMX3953 মডেল নাম্বার সহ দেখা গেছে। সম্প্রতি একই মডেল নাম্বার সহ TENAA সার্টিফিকেশন সাইটেও লিস্টেড হয়েছিল। তবে এই লিস্টিঙের মাধ্যমে ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, কিন্তু আপকামিং ফোনটি Google Play Services সাপোর্টেড হবে বলে আভাস পাওয়া গেছে। অর্থাৎ এই ফোনটি চীনের বাইরে যেসব মার্কেটে Google Services নেই সেখানে লঞ্চ হতে পারে।

আগেই চীনে Realme V60 এবং V60s ফোনটি লঞ্চ করা হয়েছে এবং গুগল প্লে সাপোর্টেড লিস্টে রয়েছে। তাই কোম্পানির পক্ষ থেকে এই মডেলগুলি গ্লোবাল মার্কেটেও পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Realme V60 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

সম্প্রতি TENAA সার্টিফিকেশন সাইটে Realme V60 Pro ফোনটি (মডেল নাম্বার RMX3953) সহ লিস্টেড হয়েছিল। লিস্টিঙের মাধ্যমে ফোনের ছবি প্রকাশ্যে এসেছিল। এর মাধ্যমে ফোনের সেন্টারে পাঞ্চ-হোল কাটআউট, বক্সি চেসিস এবং ব্যাক প্যানেলে প্রাইমারি ক্যামেরার জন্য রেকট্যাঙ্গুলার মডিউল দেখা গিয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশনও জানা গিয়েছিল।

ভারতে এখনও পর্যন্ত Realme তাদের V সিরিজের মডেল লঞ্চ করেনি, কিন্তু অগাস্ট মাসে লঞ্চ হওয়া Realme C63 5G ফোনে Realme V60s ফোনের মতোই স্পেসিফিকেশন এবং ডিজাইন রয়েছে। তাই Realme এই সিরিজের মডেলগুলি বিভিন্ন মার্কেটিং নামে রিব্র্যান্ড করতে পারে বলে আশা করা হচ্ছে।