Home খবর Xiaomi কে টক্কর দেওয়ার জন্য কোম্পানি আনতে চলেছে 100W+ ফাস্ট চার্জিং টেকনোলজি, মাত্র 3 মিনিটে হয়ে যাবে 33% চার্জ

Xiaomi কে টক্কর দেওয়ার জন্য কোম্পানি আনতে চলেছে 100W+ ফাস্ট চার্জিং টেকনোলজি, মাত্র 3 মিনিটে হয়ে যাবে 33% চার্জ

বিগত দীর্ঘ সময় ধরে দেখা যাচ্ছে প্রায় সমস্ত স্মার্টফোন কোম্পানি তাদের ফোনের ফাস্ট চার্জিং টেকনোলজিকে আরও উন্নত করছে। স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি শাওমি, ওপ্পো, ভিভো, রিয়েলমিসহ আরও অন‍্যান‍্য কোম্পানির নাম এই লিস্টে আছে। কয়েক দিন আগে একটি রিপোর্ট থেকে জানা গেছে যে শাওমি এবার তাদের গত বছর মার্চ মাসে পেশ করা 100 ওয়াট সুপার চার্জ টার্বো ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত স্মার্টফোন লঞ্চ করতে পারে। এবার বিখ্যাত টিপস্টার ঈশান অগ্ৰবাল জানিয়েছেন রিয়েলমি এই জুলাই মাসেই 100 ওয়াট সুপার চার্জিং টেকনোলজিযুক্ত ফোন লঞ্চ করতে পারে যা মাত্র কয়েক মিনিটের মধ্যেই একটি ফোন চার্জ করতে সক্ষম।

ঈশান অগ্ৰবালের টুইট অনুযায়ী এই টেকনোলজিকে আল্ট্রা ডার্ট চার্জিং নামে পেশ করা হবে। এই টেকনোলজির সাহায্যে মাত্র 3 মিনিটের মধ্যে একটি 4,000 এম‌এএইচের ব‍্যাটারী 33 শতাংশ চার্জ করা যাবে। তবে এই টেকনোলজি সবার আগে কোন ফোনে দেওয়া হবে সেবিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এমনকি কোম্পানিও অফিসিয়ালি এই ব‍্যাপারে কিছু জানায়নি।

কিছু দিন আগে শোনা গিয়েছিল Oppo SuperVOOC 3.0 80W চার্জিং টেকনিক পেশ করবে। এই টেকনিক সম্পর্কে বলা হয়েছে এটি মাত্র 15 মিনিটের মধ্যে একটি 4,000 এম‌এএইচের ব‍্যাটারী সম্পূর্ণ চার্জ করতে পারবে। বর্তমান টেকনোলজির সাহায্যে এই সময় লাগে 30 মিনিট। মনে করিয়ে দিই গত বছর অক্টোবর মাসে Oppo Reno Ace ফোনটির মধ্য দিয়ে SuperVOOC 2.0 টেকনোলজি পেশ করা হয়েছিল। এছাড়া এই ফাস্ট চার্জিং টেকনোলজি ওপ্পোর অন‍্যান‍্য ফোন যেমন Oppo Find X2 এবং Find X2 Pro ফোনেও দেখা গেছে।

পিছিয়ে নেই Xiaomi 

কিছু রিপোর্ট অনুযায়ী কোম্পানি Mi Mix 4 ফোনটিতে 100W চার্জিং টেকনোলজি ব‍্যবহার করতে পারে। তবে এখনও কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে অফিসিয়াল কোনো তথ্য জানানো হয়নি। এই টেকনোলজির সাহায্যে কোনো ফোনের 4,000 এম‌এএইচের ব‍্যাটারী মাত্র 17 মিনিটের মধ্যে পুরোপুরি চার্জ করা যায়। এখনও পর্যন্ত কোম্পানি তাদের কোনো ফোনে এই টেকনোলজি পেশ করেনি। কিন্তু তথ্য অনুযায়ী কোম্পানি খুব তাড়াতাড়ি 100 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি আনতে চলেছে।

ফোনে পাওয়া যেতে পারে সবচেয়ে ফাস্ট চার্জিং টেকনোলজি

কয়েক দিন আগে লেনোভোর পক্ষ থেকে শোনা যাচ্ছিল Lenovo Legion ফোনটি ফাস্ট চার্জিং টেকনোলজির সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনটি আগামী 22 জুলাই চীনে লঞ্চ করা হবে। আবার কিছু রিপোর্ট অনুযায়ী আগামী Black Shark ফোনটিতে সবচেয়ে ফাস্ট চার্জিং ফিচার দেখা যেতে পারে। তবে এই বিষয়েও অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন