গেমিং স্মার্টফোনের জন্য জনপ্রিয় ব্র্যান্ড রেড ম্যাজিক তাদের হোম মার্কেট চীনে কোম্পানির নতুন দুটি স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে চীনের বাজারে RedMagic 11S Pro এবং RedMagic 11S Pro+ স্মার্টফোনগুলি লঞ্চ করা হয়েছে। হাইএন্ড স্পেসিফিকেশন সহ গেমিংন স্মার্টফোনদুটিতে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এই সুন্দর ডিজাইনের ফোনে ইনভিজিবল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে, যা বাইরে থেকে দেখা যায় না।
RedMagic 11S Pro এবং RedMagic 11S Pro+ গেমিং স্মার্টফোন
কোম্পানির RedMagic 11S Pro ফোনের সাইড ফ্রেমে shoulder trigger বাটন দেওয়া হয়েছে। এতে যেকোনো কনসোলের মতো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এই বাটনগুলি কাস্টমাইজও করা যাবে। অন্যদিকে দীর্ঘমেয়াদী গেমিং চলাকালীন ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য নতুন ফোনে AquaCore লিকুইড-কুলিং সিস্টেম রয়েছে।
কোম্পানির পক্ষ থেকে RedMagic 11S Pro এবং RedMagic 11S Pro+ ফোনে মাল্টি-লেয়ার হিট ডিসপেনশন এরিয়া ও 13,000mm² VC ভেপার চেম্বার দেওয়া হয়েছে, এটি ফোনের অতিরিক্ত তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্যে করে। অন্যদিকে স্মার্টফোনগুলি ঠাণ্ডা রাখার জন্য 43-blade এবং 24,000RPM হাই স্পীড ইনবিল্ট ফ্যান যোগ করা হয়েছে। গেমিং এক্সপিরিয়েন্স রিয়েল এবং বিশ্বাসযোগ্য করার জন্য RedMagic 11S Pro এবং RedMagic 11S Pro+ স্মার্টফোনটিতে 4D ভাইব্রেশন ফিডব্যাক রয়েছে।
RedMagic 11S Pro সিরিজে বিশেষ Game Space মোড দেওয়া হয়েছে, এর ফলে গেমিঙের সময় ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী CPU এবং GPU পারফরমেন্স সেট করতে পারবেন। এতে স্ক্রিন এবং ট্রিগার কন্ট্রোল নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বদলানো যাবে এবং গেমিঙের সময় ফোনটির নোটিফিকেশন ও কলও অস্থায়ীভাবে ব্লক করা যাবে।
RedMagic 11S Pro এবং RedMagic 11S Pro+ এর স্পেসিফিকেশন
RedMagic 11S Pro এবং RedMagic 11S Pro+ ফোন কোয়ালকমের সবচেয়ে নতুন এবং শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এই 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি প্রসেসর, যা 4.61GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই প্রসেসরের পাশাপাশি ফোনে RedCore R4 গেমিং চিপ রয়েছে, ফলে অসাধারণ টাচ রেসপন্স, গ্রাফিক্স এবং ভাইব্রেশন এফেক্ট এক্সপিরিয়েন্স করা যায়।
চীনের বাজারে ফোনটি LPDDR5T RAM এবং UFS 4.1 স্টোরেজ ফিচার সহ পেশ করা হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য RedMagic 11S Pro এবং RedMagic 11S Pro+ ফোনে Adreno 840 GPU রয়েছে। উভয় স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড REDMAGIC OS 11 সহ কাজ করে।
RedMagic 11S Pro এবং RedMagic 11S Pro+ ফোনে 2688 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.85-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই OLED BOE X10 প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 960Hz টাচ স্যাম্পেলিং রেট, 2592Hz PWM ডিমিং এবং 2000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে গেমিং ফোনদুটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য RedMagic 11S Pro এবং RedMagic 11S Pro+ ফোনের ডুয়েল ক্যামেরা সেটআপে এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 120-ডিগ্রী এফওভিযুক্ত 50 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনগুলিতে 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে, এটি বাইরের থেকে দেখা যায় না। অর্থাৎ ফোনগুলিতে অদৃশ্য সেলফি ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য RedMagic 11S Pro ফোনে শক্তিশালী 8000mAh battery দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। অন্যদিকে সিরিজের প্রো মডেল অর্থাৎ RedMagic 11S Pro+ ফোনটি 7500mAh ব্যাটারি সহ চীনে লঞ্চ করা হয়েছে। এই ফ্ল্যাগশিপ 5G ফোনে 120W ফাস্ট চার্জিং এবং 80W wireless চার্জিং ফিচার সাপোর্ট।
RedMagic 11S Pro এবং RedMagic 11S Pro+ ফোনের দাম
চীনের বাজারে RedMagic 11S Pro ফোনটির 12GB RAM + 256GB storage অপশনের দাম 5499 ইউয়ান অর্থাৎ 77 হাজার টাকার কাছাকাছি। অন্যদিকে RedMagic 11S Pro+ ফোনের 12GB RAM + 256GB storage ভেরিয়েন্টের দাম 6199 ইউয়ান অর্থাৎ প্রায় 87 হাজার টাকা রাখা হয়েছ। একইসঙ্গে টপ ভেরিয়েন্টের 16GB RAM + 1TB storage অপশন 7999 ইউয়ান অর্থাৎ 1,13,200 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
