শাওমির সাব-ব্র্যান্ড রেডমি চীনে এবং গ্লোবাল বাজারে তাদের Redmi 15 সিরিজ লঞ্চ করতে পারে। 3C সার্টিফিকেশন সাইটে এই সিরিজের Redmi 15 5G ফোনটি লিস্টেড হয়েছে। আগেই UAE এর TDRA সার্টিফিকেশন সাইটে Redmi 15 (4G) এবং Poco M7 (4G) ভেরিয়েন্ট দেখা গিয়েছিল। এইসব সার্টিফিকেশন সাইটের লিস্টিঙের জন্য মনে করা হচ্ছে, এই মাসের শেষের দিকে অফিসিয়ালি ফোনটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 15 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Redmi 15 5G এর 3C লিস্টিং
- 3C সার্টিফিকেশন সাইটে Xiaomi এর একটি নতুন ফোন 25057RA09C মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এটি Redmi 15 5G ফোন হবে বলে মনে করা হচ্ছে।
- লিস্টিং অনুযায়ী আপকামিং 5G ফোনটি 33W চার্জার সহ পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
- Redmi Note 14 5G ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছিল। তাই আপকামিং ফোনটিতে একইরকম বা এর চেয়ে বেশি চার্জিং স্পীড থাকবে বলে আশা করা হচ্ছে।
- তাই এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে এটি Redmi 15 5G ফোন হতে পারে। লঞ্চের সময় অন্য চার্জিং স্পীড সহ ফোনটি পেশ করা হতে পারে।
Redmi 15, Poco M7 ফোনের TDRA লিস্টিং
- Redmi 15 5G ফোনটি ছাড়াও UAE এর TDRA সার্টিফিকেশন সাইটে নতুন দুটি ফোন দেখা গেছে।
- Redmi 15 ফোনটি 25062RN2DA মডেল নাম্বার এবং Poco M7 25062PC34G মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
- TDRA লিস্টিঙের মাধ্যমে জানা গেছে ফোনদুটি শুধুমাত্র 4G LTE কানেক্টিভিটি সহ পেশ করা হবে, এতে 5G সাপোর্ট থাকবে না।
- TDRA ডেটাবেসের মাধ্যমে স্পেসিফিকেশন ডিটেইলস জানা যায়নি।
- একইরকম মডেল নাম্বার দেখে মনে করা হচ্ছে Poco M7 ফোনটি Redmi 15 (4G) ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে।
- রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই সিরিজের আরও মডেল পেশ করা হতে পারে। এটি Redmi 15C 5G ফোন হতে পারে।
জানিয়ে রাখি আগামী সপ্তাহে বা একই সময়ে Redmi 15 সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
