Home খবর FCC এবং IMEI সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Redmi 15 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

FCC এবং IMEI সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Redmi 15 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

FCC এবং IMEI সার্টিফিকেশন ওয়েবসাইটে শাওমির আপকামিং Redmi 15 5G ফোনটি এই প্রথম লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের 25057RN09G মডেল নাম্বার এবং Redmi 15 5G মার্কেট নেম দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি শাওমি তাদের Redmi 15 5G ফোনটি লঞ্চ করতে পারে। এই ফোনটি 2023 সালের লঞ্চ হওয়া Redmi 14 5G ফোনের আপগ্রেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে।

Redmi 15 5G এর FCC এবং IMEI লিস্টিং

FCC ডেটাবেসের মাধ্যমে বেশ কিছু টেকনিকাল ডিটেইলস জানা গেছে:

এই ফোনটি বেশ কিছু 5G ব্যান্ড সাপোর্ট করে, এতে n1, n3, n5, n7, n8, n20, n28, n38, n41, n66, n77 এবং n78 রয়েছে। এর ফলে ফোনটি গ্লোবাল বাজারে আরও ভালো নেটওয়ার্ক কভারেজ পাবে।

এছাড়া, FCC প্ল্যাটফর্মে বেশ কিছু IMEI নাম্বার উল্লেখ করা হয়েছে, যেগুলি S02 থেকে S12 পর্যন্ত টেস্ট করা হয়েছে বলে জানা গেছে। এগুলির SAR ভ্যালুর তুলনা করা হয়েছে।

জানিয়ে রাখি এই সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনের ডিজাইন বা স্পেসিফিকেশন শিট সম্পর্কে জানা যায়নি, তবে শীঘ্রই Redmi 15 5G ফোনটি লঞ্চ করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। শাওমির আগের রেকর্ড অনুযায়ী আরও একবার কোম্পানির কম দামের Redmi 15 ফোনটিতে 5G নেটওয়ার্ক উপভোগ করা যাবে বলে আশা করা হচ্ছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফোনের লিক এবং লিস্টিং ডিটেইলস প্রকাশ্যে আসতে পারে, কারণ কোম্পানি শীঘ্রই তাদের ফোনটি গ্লোবাল এবং ভারতীয় বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।