Xiaomi ভারতের বাজারে তাদের কিছু বাজেট 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, Redmi 15 5G এবং Redmi 15C 5G ফোনের আলাদা আলাদা ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। গতকাল অর্থাৎ 9 মার্চ 2026 থেকে ফোনগুলির এই নতুন দাম কার্যকর হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।
কোম্পানির জারি করা তথ্য থেকে জানা গেছে Redmi 15 5G ফোনের সবকটি ভেরিয়েন্টের দাম বেড়ে গেছে। ফোনটির 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের আগের দাম ছিল 15,999 টাকা। এখন 500 টাকা দাম বাড়িয়ে এই মডেলের দাম 16,499 টাকা করে দেওয়া হয়েছে। 16,999 টাকা দামের এই ফোনটির 8GB RAM ও 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে, এর ফলে ফোনটির নতুন দাম 17,999 টাকা হয়ে গেছে। এছাড়াও এই ফোনটির 8GB RAM এবং 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 18,499 টাকা থেকে বাড়িয়ে 19,499 টাকা করে দেওয়া হয়েছে।
কোম্পানির Redmi 15C 5G ফোনটির 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট আগে 12,499 টাকা দামে সেল করা হত, যা এখন বেড়ে 1,500 টাকা হয়ে গেছে। এর ফলে এই ফোনটির নতুন দাম হয়েছে 13,999 টাকা। এই ফোনটির 6GB RAM ও 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 13,999 টাকা থেকে বাড়িয়ে 15,499 টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল কিনতে এখন থেকে 15,499 টাকার বদলে 16,999 টাকা খরচ করতে হবে।
কোম্পানির পক্ষ থেকে ফোনগুলির মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। সাধারণত মোবাইল কোম্পানিগুলি কয়েকটি কারণে তাদের ডিভাইসের দাম বাড়িয়ে থাকে। সাপ্লাই চেইনের খরচ বৃদ্ধি, হার্ডওয়্যার কম্পোনেন্টের দামের পরিবর্তন বা মার্কেট কন্ডিশন এর পেছনে প্রধান কারণ হয়ে থাকতে পারে। ইতিমধ্যে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড তাদের একাধিক ডিভাইসের দাম বাড়িয়েছে।
Xiaomi তাদের দুটি জনপ্রিয় বাজেট 5G ফোনের দাম 500 টাকা থেকে 1,500 পর্যন্ত বাড়ানো হয়েছে। যেসব ইউজাররা এই ফোনগুলি কেনার কথা ভাবছিলেন তাদের এবার এই ফোন কেনার জন্য আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে। অদূর ভবিষ্যতে কোম্পানির পক্ষ থেকে ফোনদুটির দাম কমানো হয় কি না সেটাই দেখার।
