Home খবর 4GB RAM সহ কম দামে লঞ্চ হতে পারে Redmi 15C স্মার্টফোন, লিক হল ফটো ও স্পেসিফিকেশন

4GB RAM সহ কম দামে লঞ্চ হতে পারে Redmi 15C স্মার্টফোন, লিক হল ফটো ও স্পেসিফিকেশন

এই বছরের শুরুতেই শাওমি 10 হাজার টাকার চেয়েও কম দামে তাদের Redmi 14C 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের আপকামিং ভার্সনে কাজ করছে বলে শোনা যাচ্ছে এবং এটি শীঘ্রই টেক মঞ্চে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে Redmi 15C ফোনটি 5G এবং 4G ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এবার Redmi 15C 4G ফোনের ইমেজ, কালার এবং RAM স্টোরেজ অপশন লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 15C 4G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Redmi 15C 4G

Redmi 15C 4G ফোনটি 4GB RAM সহ 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটি শক্তিশালী 6,000mAh ব্যাটারি সহ বাজারে পেশ করা হতে পারে। অন্যদিকে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 33W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi 15C ফোনটিতে 6.9 ইঞ্চির বড় HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি LCD প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্টাইল স্ক্রিন। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HyperOS সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটি Moonlight Blue, Twilight Orange, Midnight Black এবং green এর মতো চারটি কালার অপশনে পেশ করা হতে পারে।

আগের Redmi 14C 5G ফোনটিতে রাউন্ড শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছিল, অন্যদিকে প্রকাশ্যে আসা ইমেজে আপকামিং Redmi 15C ফোনটিতে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল দেখা গেছে। নতুন রেডমি ফোনটিতে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ডানদিকের ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে।

Redmi 14C 5G এর দাম ও স্পেসিফিকেশন

দাম: এই কম দামের ফোনটি 4GB RAM এবং 6GB RAM অপশনে লঞ্চ করা হয়েছে। Redmi 14C 5G ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের 9,499 টাকা, 128GB স্টোরেজ অপশনের দাম 10,499 টাকা এবং টপ মডেল 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের 11,499 টাকা দাম রাখা হয়েছে।

ডিসপ্লে: Redmi 14C 5G ফোনটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি 6.99 ইঞ্চির বড় এইচডি+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। ওয়াটার ড্রপ নচ সহ স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।

প্রসেসর: Redmi 14C 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং মিইউআই সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.36গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের করা টেস্টে ফোনটি 438871 AnTuTu Score পেয়েছে।

স্টোরেজ: ভারতে Redmi 14C 5G ফোনটি 4GB এবং 6GB RAM সহ তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের 4GB RAM মডেলটি 64GB স্টোরেজ এবং 128GB স্টোরেজ অপশনে ও 6GB RAM মডেলটি 128GB স্টোরেজ অপশনে সেল করা হবে। ফোনে 6GB Virtual RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য রেডমি ফোনে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/ অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইসঙ্গে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 14C 5G ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,160এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও ফোনের বক্সের সঙ্গে বিনামূল্যে 33W Charger পাওয়া যাবে।

অন্যান্য ফিচার: কোম্পানির বক্তব্য অনুযায়ী এই রেডমি ফোনটি ডুয়েল 5G+5G SIM সাপোর্টেড 2.5Gbps পর্যন্ত ইন্টারনেট স্পীড উপভোগ করা যাবে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP52 রেটিং রয়েছে। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইআর ব্লাস্টার যোগ করা হয়েছে।